Forbidden

You don't have permission to access th1s resource.

চার দশক পরে পর্দায় একসঙ্গে রজনীকান্ত-কমল হাসান - KolkataTV
31.1 C
Kolkata

চার দশক পরে পর্দায় একসঙ্গে রজনীকান্ত-কমল হাসান

Must Read

ওয়েব ডেস্ক: ১৯৮৫ সালে ‘গিরফতার’ ছবিতে অমিতাভ বচ্চন-এর সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রজনীকান্ত (Rajinikanth) ও কমল হাসান (Kamal Haasan)। এরপর কেটে গিয়েছে দীর্ঘ বছর। কিন্তু আর কোনও ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। চার দশক পরে পর্দায় একসঙ্গে রজনীকান্ত-কমল হাসান! রজনীকান্ত ও কমল হাসান আবার ফিরছেন একসঙ্গে বড় পর্দায়। ভারতীয় সিনেমার জন্য নিঃসন্দেহে এটি এক ঐতিহাসিক মুহূর্ত। এই খবরে আপ্লুত দুই সুপারস্টারের অনুরাগীরা। এবার প্রকাশ পেল ছবির প্রোমো। প্রোমোতে কমল হাসানের প্রশ্ন, ‘ছবির নায়ক কে?’

অবশেষে চার দশকের অপেক্ষার অবসান হতে চলেছে। আসছে ‘কেএইচxআরকে’-র প্রোমো! যা দেখে আপ্লুত দুই মহাতারকার অনুরাগীরা।ছবির পরিচালক ‘জেলার’-খ্যাত নেলসন দিলীপ কুমার। সুরকার হিসেবে থাকছেন অনিরুদ্ধ। ছবির প্রোমো ইতিমধ্যেই মন জিতে নিয়েছে সকলের। সেখানে রেট্রো লুকে ধরা দিয়েছেন কমল-রজনী। রয়েছেন নেলসন-অনিরুদ্ধও। প্রথমে তাঁদেরই দেখা যায়। সবাইকে চমকে দুরন্ত লুকে ধরা দেন রজনীকান্ত ও কমল হাসান।

আরও পড়ুন: অবশেষে সিলমোহর, রশ্মিকা-বিজয় দিলেন ‘বিয়ে’র খবর

তাঁরা হেঁটে যান একটি গ্যারেজের ভিতর দিয়ে। সেখানে সুন্দরী, স্বল্পবেশীদের ভিড়। ক্রমে তাঁরা একটি গাড়িতে বসেন। দেখা যায় কমল বসেছেন চালকের আসনে। গাড়ির পিছনে এসে বসেন নেলসন ও অনিরুদ্ধ। তাঁরা ছবির সুর নিয়ে কথা বলতে গেলে কমল হাসানের স্পষ্ট প্রশ্ন, ”আগে আমার প্রশ্নের জবাব দাও। ছবির নায়ক কে?” একই প্রশ্নের পুনরাবৃত্তি করেন রজনীও। জানা গিয়েছে, ছবির নাম ‘কেএইচxআরকে’ নয়।এটা প্রোজেক্টের নাম। সময়ের সঙ্গে সঙ্গে ছবির নামও জানা যাবে। আপাতত তারই প্রতীক্ষায় অনুরাগীরা।

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This