প্রয়াত অভিনেত্রী মধু মালহোত্রা!

Must Read

ওয়েব ডেস্ক : বলিউডে শোকের ছায়া। প্রয়াত অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। জানা যাচ্ছে, ১৩ মার্চ, শনিবার মুম্বইয়ে (Mumbai) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তবে অভিনেত্রীর (Actress) মৃত্যুর খবর সামনে আসে রবিবার।

মধু মালহোত্রা কাজ করেছেন ১০০-র বেশি ছবিতে কাজ করেছে। অবশ্য তিনি কোনও দিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন না। কিন্তু, তাঁর অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। সত্তর এবং আশির দশকে হিন্দি ছবিতে তাঁকে একাধিক ভূমিকায় দেখা গিয়েছে। বিভিন্ন ছবিতে কাজ করার মাধ্যমে বলিউডে (Bollywood) নিজের পরিচয় করেছিলেন তিনি।

আরও খবর : গান গেয়ে বিপদে বাদশা! গায়ককে ভয়ঙ্কর হুঁশিয়ারি বিষ্ণোই গ্যাংয়ের

১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল ছবি ‘হিরো’ (Hero)। সেই ছবিতে অভিনয় করেছিলেন তিনি। আর সেই জনপ্রিয় ছবির ‘লম্বি জুদাই’ গানটি নতুন পরিচিতি এনে দেয় মধু মালহোত্রা-কে (Madhu Malhotra)। আজও এই জনপ্রিয় গান সাধারণ মানুষের মনে গেঁথে রয়েছে।

এছাড়া আরও একাধিক ছবিতে কাজ করেছিলেন মধু মালহোত্রা। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ছবি হল ‘সত্তে পে সত্তা’ (Satte Pe Satta)‘করজ’ (Karz), ‘রিশতা কাগজ কা’ (Rishta Kagaz Ka), ‘বিশ্বনাথ’ (Vishwanath)-এর মতো জনপ্রিয় ছবি। এই ছবিতে দারিন অভিনয় করেছিলেন মধু। তার জন্য প্রশংসাও পেয়েছিলেন দর্শকদের কাছ থেকে। কিন্তু সেই জনপ্রিয় অভিনেত্রী এবার পাড়ি দিলেন এক অজানা জগতেষ এই খবর সামনে আসতে অনেক অনুরাগী সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন।

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This