টিকিট পাচ্ছেন না গাওস্কর! উন্মাদনায় অভিনেতার দ্বারস্থ কিংবদন্তি

Must Read

ওয়েব ডেস্ক: বক্স অফিসেভ (Box Office) ঝড় তুলেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar: The Revenge)। আর সেই উন্মাদনাই এমন জায়গায় পৌঁছেছে যে, টিকিট জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে ক্রিকেট কিংবদন্তি সুনীল গাওস্করকেও (Sunil Gavaskar)! শেষমেশ সাহায্যের আশায় অভিনেতা রাকেশ বেদীর দ্বারস্থ হতে হয়েছে তাঁকে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে রাকেশ জানান, তাঁর সঙ্গে গাওস্করের দেখা হয়। সেখানেই প্রাক্তন ভারত অধিনায়ক নাকি আক্ষেপ করে বলেন, এত চেষ্টার পরও ছবির টিকিট জোগাড় করতে পারছেন না। রাকেশের কথায়, “উনি আমাকে কিছু একটা করতে বলেছেন। আমি চেষ্টা করছি ওঁর জন্য টিকিটের ব্যবস্থা করতে।”

আরও পড়ুন: মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি?

গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল। প্রথম ছবির সাফল্যের রেশ টেনে এই ছবিও ইতিমধ্যেই বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে। শোনা যাচ্ছে, প্রথম কিস্তি ৮০০ কোটির ব্যবসা করেছিল। নতুন ছবিও সেই পথেই হাঁটছে বলে দাবি প্রযোজকদের।

ছবিতে জামিল জামালির চরিত্রে অভিনয় করছেন রাকেশ বেদী। সাফল্যে উচ্ছ্বসিত অভিনেতা বলছেন, “এই ছবির অংশ হতে পেরে আমি গর্বিত। শুধু বাণিজ্যিক সাফল্য নয়, দর্শকদের মনেও গভীর ছাপ ফেলছে ‘ধুরন্ধর’।”

রণবীর সিংহ অভিনীত এই ছবিতে ‘ইয়ালিনা’ চরিত্র নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। গল্পে এই চরিত্রের গুরুত্ব যেমন বাড়ছে, তেমনই বাস্তবের সঙ্গে তার মিল খুঁজছেন অনেকেই। যদিও ছবির শুরুতেই জানানো হয়েছে, কাহিনি সম্পূর্ণ কাল্পনিক।

তবু বিতর্ক-চর্চা আর উন্মাদনা সব মিলিয়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখন দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দু। আর সেই আবহেই টিকিট না পেয়ে কিংবদন্তির হাহাকার যেন ছবির জনপ্রিয়তারই নতুন প্রমাণ।

Latest News

বিমান দিল্লিতে নামতেই আটক সিজেপি প্রধান অভিজিৎ দীপকে-সহ তিন নেতা

ওয়েব ডেস্ক : দিল্লি বিমানবন্দরে বিমান নামতেই আটক করা হল ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে...

More Articles Like This