বিমান দিল্লিতে নামতেই আটক সিজেপি প্রধান অভিজিৎ দীপকে-সহ তিন নেতা

Must Read

ওয়েব ডেস্ক : দিল্লি বিমানবন্দরে বিমান নামতেই আটক করা হল ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)-কে। শনিবার সকালে মুম্বই থেকে দিল্লি আসেন তিনি। তাঁর সঙ্গে একই বিমানে ছিলেন দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তাঁদেরও আটক করেছে পুলিশ ।

জানা যাচ্ছে, এদিন সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে নামে তাঁদের বিমান। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিল পুলিশ। বিমান অবতরণের পর পুলিশকর্মীরা বিমানের ভিতরে প্রবেশ করে দীপকে-সহ তিন নেতাকে আটক করেন বলে অভিযোগ। সেই সময় অন্য যাত্রীদেরও দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে দাবি করা হয়েছে।

আটকের আগে বিমানের ভিতর থেকেই ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন সিজেপি নেতারা। সেই সম্প্রচারে তাঁদের সঙ্গে পুলিশকর্মীদের কথাকাটাকাটির দৃশ্য দেখা যায়। দীপকে জানান, তাঁকে আটক করা হতে পারে জেনেই তিনি দিল্লিতে (Delhi) এসেছেন।

আরও খবর :  যন্তর মন্তরে যাওয়ার আগেই ধ্রুব রাঠীকে আটক! গুরুগ্রামের বাড়িতে পুলিশের হানা, দিল্লিতে উত্তেজনা

আটকের পর বিবৃতি দিয়ে পুলিশের পদক্ষেপের নিন্দা করেছে সিজেপি। দলের অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নেতৃত্বকে আটক করা হয়েছে। এই ঘটনাকে নাগরিকদের স্বাধীনভাবে চলাফেরার অধিকারের উপর হস্তক্ষেপ বলেও দাবি করেছে দল। অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে তারা।

এর আগে দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পথে গুরুগ্রামে নিজের বাড়ি থেকে ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করা হয়েছে বলে খবর প্রকাশ্যে আসে। তাঁকে দিল্লি না যাওয়ার অনুরোধ করা হয়েছিল বলে জানা গিয়েছে। এ ছাড়াও সিজেপির একাধিক নেতা এবং ইন্টারনেটে পরিচিত কয়েকজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ।

সিজেপি নেতা সৌরভের দাবি, তাঁদের আইনি বিষয় দেখাশোনা করেন আইনজীবী রত্না সিংহ। শনিবার সকালে আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাঁকেও আটক করা হয়।

Latest News

ডিজিটাল গ্রেফতারির ফাঁদে আড়াই লক্ষ টাকা খোয়ানোর অভিযোগ, রেললাইনে মিলল ছাত্রীর দেহ

ওয়েব ডেস্ক : সাইবার প্রতারণার ফাঁদে পড়ে প্রায় আড়াই লক্ষ টাকা খোয়ানোর পর পটনায় (Patna) এক তরুণীর রহস্যমৃত্যু। শুক্রবার...

More Articles Like This