Forbidden

You don't have permission to access th1s resource.

বিয়ের পরই ‘মা’ হওয়ার ইঙ্গিত দিলেন রশ্মিকা? - KolkataTV
31.1 C
Kolkata

বিয়ের পরই ‘মা’ হওয়ার ইঙ্গিত দিলেন রশ্মিকা?

Must Read

ওয়েব ডেস্ক: বিয়ে সেরেই কি মাতৃত্বের পরিকল্পনা? রশ্মিকা মন্দানার (Rashmika Mandana) সাম্প্রতিক মন্তব্য ঘিরে এমনই জোর জল্পনা শুরু হয়েছে। বিজয় দেবরকোন্ডার (Vijay Deverakonda) সঙ্গে উদয়পুরে সাতপাক সারার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রীর কথায় উঠে এসেছে সন্তান ও সংসার নিয়ে তাঁর স্বপ্নের আভাস।

ঘনিষ্ঠ মহলে রশ্মিকা নাকি জানিয়েছেন, মা হওয়া তাঁর দীর্ঘদিনের ইচ্ছে। শুধু এক সন্তানে থেমে থাকার ভাবনাও নেই—একাধিক সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখেন তিনি। তাঁর বিশ্বাস, সন্তান স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও মজবুত করে। আর মা হলে সন্তানের নিরাপত্তাই হবে তাঁর প্রথম অগ্রাধিকার।

আরও পড়ুন: সৌরভের বায়োপিকে মা অপরাজিতা, বাবার ভূমিকায় কে?

তবে প্রশ্ন উঠছে, এই ভাবনা কি তাঁর ব্যস্ত পেশাজীবনে প্রভাব ফেলবে? বিনোদন জগতে নির্দিষ্ট সময়ের সীমা নেই—শুটিং, প্রচার, ভ্রমণ মিলিয়ে ক্যালেন্ডার থাকে ঠাসা। এ বিষয়ে রশ্মিকার সাফ জবাব, “সবার আগে সন্তান।” ভবিষ্যতে মা হলে সন্তানের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত তিনি, এমনটাই ইঙ্গিত দিয়েছেন একাধিক সাক্ষাৎকারে।

যদিও পরিবার পরিকল্পনা নিয়ে দম্পতির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু রশ্মিকার কথাতেই স্পষ্ট। সংসার ও মাতৃত্ব তাঁর ভবিষ্যৎ জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। এখন দেখার, কবে সেই সুখবর শোনান দক্ষিণী সুপারস্টার।

Latest News

দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের আশঙ্কা, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

কলকাতা: ফের দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া (Rain...

More Articles Like This