32 C
Kolkata

ভোটের ২ দিন আগে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলেও ভোট দেওয়াযাবে! বিরাট রায় সুপ্রিম কোর্টের

Must Read

নয়াদিল্লি: ট্রাইবুনাল (Tribunal) ভোটের দু’দিন আগে ছাড়পত্র দিলেও ভোট দেওয়া যাবে। SIR মামলায় বিবেচনাধীন ভোটারদের নিয়ে রায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, নির্বাচনের মাত্র দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যে সমস্ত ভোটারদের নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তাঁরা আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায় উল্লেখ সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইবুনালের বিচার প্রক্রিয়ায় প্রথম দফার ভোট ২৩ তারিখ, ভোটের জন্য ২১ এপ্রিলের মধ্যে ট্রাইবুনাল যে সমস্ত ভোটারদের নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে তারা ২৩ এপ্রিল ভোট দিতে পারবে। ওই একই অনুচ্ছেদ অনুযায়ী ২৯ এপ্রিল ভোটের জন্য ২৭ এ এপ্রিলের মধ্যে ট্রাইবুনালের আবেদন যাদের অনুমোদন পাবে তারা ২৯ এপ্রিল ভোট দিতে পারবে।

রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ২৩ এপ্রিল প্রথম দফা নির্বাচনের আগে এক নজিরবিহীন নির্দেশ দিল সর্বোচ্চ আদালত (Supreme Court SIR)। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া কয়েক লক্ষ মানুষের অধিকার ফিরিয়ে দিতে সংবিধানের ১৪২ ধারা (Article 142) প্রয়োগ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালত জানিয়ে দিল, নির্বাচনের মাত্র দু’দিন আগেও ট্রাইব্যুনাল যদি কোনও ভোটারকে বৈধ হিসেবে ছাড়পত্র দেয়, তবে তিনিও আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। সাধারণত প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে কমিশন ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেয়। এরপর আর কোনও নাম তালিকায় ঢোকানো যায় না। কিন্তু সুপ্রিম কোর্ট এ দিন সেই প্রথা ভেঙে বিশেষ নির্দেশিকা জারি করেছে

আরও পড়ুন: Live: মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী মোদি

রাজ্যে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রথম দফার ভোটে রাজ্যের ১৫২টি কেন্দ্রে যে বিবেচনাধীন ভোটারদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বাদ গিয়েছে, তাঁদের মধ্যে যাঁদের আবেদন নিষ্পত্তি করে নাম তোলার ক্ষেত্রে ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেবে ট্রাইবুনাল, তাঁরা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময়সীমা ২৭ এপ্রিল।রাজ্যে মোট ৯১ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। তাঁদের সুবিধার্থে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির একটি প্যানেল তৈরি করা হয়েছে, যাঁরা বর্তমানে ‘আপিল ট্রাইব্যুনাল’-এ নথিপত্র খতিয়ে দেখছেন। আদালত স্পষ্ট করে দিয়েছে, ট্রাইবুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে, তাঁরা ভোট দিতে পারবেন না।অর্থাৎ, স্রেফ আবেদন করলেই হবে না, ট্রাইব্যুনালের চূড়ান্ত ছাড়পত্র থাকা আবশ্যিক।

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This