Forbidden

You don't have permission to access th1s resource.

ফের কাশ্মীরের আকাশে পাক ড্রোন! চাঞ্চল্য - KolkataTV
28 C
Kolkata

ফের কাশ্মীরের আকাশে পাক ড্রোন! চাঞ্চল্য

Must Read

ওয়েব ডেস্ক : যুদ্ধ পরিস্থিতি ইরানে। আমেরিকা ও ইজরায়েলের হামলায় ভয়াবহ অবস্থা সেখানে। এই হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। এর মাঝে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) আকাশে দেখা মিলল রহস্যময় পাকিস্তানি ড্রোনের (Drone)। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায়।

জানা গিয়েছে, রবিবার বেলার দিকে পুঞ্চে সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের আকাশসীমায় ওই ড্রোন প্রবেশ করেছিল। সূত্রের খবর, সেই রহস্যময় ড্রোনটি (Drone) পাক খাচ্ছিল সেনা ক্যাম্পের উপরে। জানা গিয়েছে, এর পরেই গুলি করে ড্রোনটি নামিয়ে আনে ভারতীয় সেনা (Indian Army)। এই ধরণের ঘটনা এ নিয়ে মোট তিনবার ঘটেছে বলেই খবর।

আরও খবর : ইরান-ইজরায়েল উত্তেজনা, ব্যাহত আকাশপথ, বাতিল ৪৪৪টি উড়ান

প্রশ্ন, কোনও নাশকতার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গিরা? সেই জন্যই কি বার বার ড্রোন ভারতের আকাশসীমায় পাঠানো হচ্ছে? তবে এ নিয়ে সতর্ক রয়েছে ভারতীয় সেনাও। কিন্তু তা সত্বেও পাক ড্রোন ভারতীয় আকাশসীমায় প্রবেশের ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

গত বছরের এপ্রিলে পহেলগামে জঙ্গিহানা হয়েছিল। মৃত্যু হয়েছিল ২৬ পর্যটকের। তার পাল্টা মে মাসে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালাই ভারত। গুড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি। তারপর থেকেই নয়াদিল্লি-ইসলামাবাদের মধ্যে টানাপড়েন চরমে। কিন্তু এৎ পর থেকে ভারতের আকাশসীমায় ড্রোন পাঠিয়েই চলেছে পাকিস্তান। চলতি বছরের ৯ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ১২ বার হানা দিয়েছে পাক ড্রোন। এ থেকে প্রশ্ন উঠছে কোনও বড় হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের জঙ্গিরা?

দেখুন অন্য খবর :

Latest News

যুবশক্তি ভাতা পেতে এই নথি কি বাধ্যতামূলক? ৩ হাজার টাকা পাওয়ার আগে জেনে নিন নিয়ম

ওয়েব ডেস্ক : বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘যুবশক্তি’ (Yubashakti) নামে নতুন ভাতা প্রকল্প চালু হতে চলেছে। বাজেটের...

More Articles Like This