রাশিয়া থেকে অতিরিক্ত তেল কিনছে ভারত!

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে ভারত (India)। কিন্তু, এর মাঝেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করেছিল, আগামী ৩০ দিন রাশিয়া (Russia) থেকে তেল (Oil) আমদানি করতে পারবে নয়াদিল্লি। সূত্রের খবর, এই সুযোগকে কাজে লাগিয়ে মস্কো থেকে অতিরিক্ত ৩০ মিলিয়ন ব্যারেল তেল কিনছে ভারত সরকার। এর ফলে রাশিয়া থেকে তেল আমদানি বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ।

মূলত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের (Iran) উপর হামলা চালিয়েছিল আমেরিকা (America)-ইজরায়েল (Israel)। এর পাল্টা হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজগুলির উপর আক্রমণ চালাচ্ছে তেহরান। যার ফলে হরমুজে এবং মধ্যপ্রাচ্যের একাধিক বিমানবন্দরে বহু তেল ও পণ্যবাহী জাহাজ আটকে পড়েছে। যার ফলে সমস্যায় পড়েছে ভারত। কারণ, পরমুজ প্রণালী দিয়েই ভারতে আসে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস। এমন অবস্থায় রাশিয়া থেকে অতিরিক্ত তেল কিনছে মোদি সরকার।

আরও খবর : ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা

৩০ দিনের তেল (Oil) কেনার উপর ছাড়া দেওয়ার পর ভারতের তরফে জানানো হয়েছিল, তেল কেনার ক্ষেত্রে তারা স্বাধীন। এই সিদ্ধান্ত নিয়ে আমেরিকার মধ্যে সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রশাসন। কারণ, ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছিল। কিন্তু তাতে আবার ছাড় দেওয়া হয়েছে।

অন্যদিকে সূত্রের খবর, জ্বালানি সংকট মেটাতে ৪০টি দেশ থেকে ঘুরপথে তেল নিয়ে আসা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ল বলেছেন, অন্যান্য দেশে জ্বালানি নিয়ে সংকট দেখা দিলেও, ভারতে তা দেখা দেয়নি।

দেখুন অন্য খবর :

Latest News

ইন্ডিগোর বিমানে হ্যান্ডব্যাগের উপরে আগুন, মাঝআকাশে আতঙ্ক! হায়দরাবাদে জরুরি অবতরণ

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইন্ডিগোর বিমানে (Indigo Plane) আগুন লাগাকে কেন্দ্র করে ছড়াল আতঙ্ক। রবিবার দিল্লি থেকে চেন্নাইগামী একটি...

More Articles Like This