34.7 C
Kolkata

ভারতের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান! এবার কি মিটবে এলপিজি-র আকাল?

Must Read

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ (Middle East War), এদিকে ভারতের বাড়ি বাড়ি রান্না বন্ধ হওয়ার জোগাড়। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আটকে শয়ে শয়ে পণ্যবাহী জাহাজ, যাতে রয়েছে জ্বালানি তেল এবং প্রাকৃতিক রান্নার গ্যাসও (LPG)। দেশজুড়ে গ্যাসের সংকটের (LPG Crisis) ছবিটা দিন দিন স্পষ্ট হচ্ছে। তবে এবার এই সমস্যা থেকে খানিক স্বস্তি পেতে পারে দেশবাসী। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে বড় কূটনৈতিক সাফল্য পেল নয়াদিল্লি। আলোচনার পর ভারতীয় তেলবাহী জাহাজগুলিকে হরমুজ প্রণালী (Strait Of Hormuz) দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে ইরান (Iran)।

সূত্রের খবর, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির (Abbas Araghchi) মধ্যে আলোচনার পরই ভারতের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। সূত্রের দাবি, দুই দেশের আলোচনার মূল উদ্দেশ্যই ছিল ভারতীয় জাহাজগুলির জন্য সমুদ্রপথ খোলা রাখা, যাতে অপরিশোধিত তেল ও এলপিজি আমদানিতে বড় কোনও বাধা না আসে। ইরান নাকি আপাতত ভারতীয় ট্যাঙ্কারগুলিকে এই পথে চলাচলের অনুমতি দিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইজরায়েল-ঘনিষ্ঠ জাহাজগুলির ক্ষেত্রে বিধিনিষেধ জারি রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘নৃশংস’ ট্রাম্পের দেশে বিশ্বকাপ খেলতে যাবে না ইরান! যুদ্ধের মাঝেই বড় ঘোষণা মন্ত্রীর

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে ভারতের বাণিজ্যিক এলপিজির সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় হোটেল ও রেস্তোরাঁ শিল্প বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুম্বই, চেন্নাই, কলকাতা ও বেঙ্গালুরুর বহু রেস্তোরাঁ জানিয়েছে, এলপিজি সিলিন্ডারের সরবরাহ ব্যাহত হওয়ায় তাদের ব্যবসা চালানো কঠিন হয়ে উঠেছে। মুম্বইয়ে প্রায় ২০ শতাংশ হোটেল ও রেস্তোরাঁ ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে বলেও দাবি শিল্প সংগঠনগুলির।

এদিকে গত ৭ মার্চ দেশে এলপিজির দামও বাড়ানো হয়েছে। ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডারের দাম ৬০ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ১১৫ টাকা বাড়ানো হয়। সরবরাহ সংকটের সুযোগে কালোবাজারিও শুরু হয়েছে। অনেক জায়গায় একটি সিলিন্ডারের জন্য ২০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে বলে অভিযোগ।

দেখুন আরও খবর:

Latest News

ওষুধের বদলে শরীরে ঢুকল ফর্মালিন! AIIMS-এ ভয়াবহ গাফিলতিতে মৃত্যু ৩ বছরের ক্যানসার আক্রান্ত শিশুর

ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপাল AIIMS-এ চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওষুধের বদলে ভুলবশত ফর্মালিন ইনজেকশনের...

More Articles Like This