35 C
Kolkata

রাজধানীতে জারি হাই অ্যালার্ট! চলছে জোর তল্লাশি

Must Read

ওয়েব ডেস্ক : ২০২৫ সালের নভেম্বরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানীর লালকেল্লা (Red Fort) সংলগ্ন এলাকা। তার পরে আবার নাশকতার আশঙ্কা ছড়াল দিল্লিতে (Delhi)। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়েছেন গোয়েন্দারা। জানতে পেরেছেন, রাজধানীর বিভিন্ন ধর্মস্থান ও পর্যটন কেন্দ্রে লস্কর-ই-তৈবা হামলা চালাতে পারে। গোয়েন্দাদের অনুমান, লালকেল্লা ও চাঁদনি সংলগ্ন এলাকায় আইডি দিয়ে বিস্ফোরণ ঘটানো হতে পারে।

চলতি মাসে পাকিস্তানের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। সেই ঘটনায় ৩২ জন প্রাণ হারিয়েছিলেন বলে সূত্রের খবর। এই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেটস্‌। তবে গোয়েন্দারা অনুমান করছে, সেই হামলার প্রতিশোধ নিতে রাজধানীর একাধিক জায়গায় হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্গি সংগঠন।

আরও খবর : ২২ দিন বন্দি ছিলেন পাকিস্তানে! বাংলার জওয়ান পূর্ণমকে পুনর্বহাল করল BSF?

গোপন সূত্রে এই খবর পেয়ে তৎপর হয়েছে ভারতের (India) গোয়েন্দাররা। ইতিমধ্যে রাজধানীতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে চালানো হচ্ছে জোর তল্লাশি ( Intensive search underway)। জানা যাচ্ছে, পুরনো দিল্লির বিভিন্ন ধর্মস্থান ও পর্যটন কেন্দ্রের নিরাপত্তা অনেকটা বাড়ানো হয়েছে।

২০২৫ সালের ১০ নভেম্বর। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লি (Delhi)। লালকেল্লার মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল। হামলায় প্রাণ গিয়েছিল ১২ জনের। ২০ জনের বেশি আহত হয়েছিলেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ডাক্তার উমর উন নবি এই আত্মঘাতী হামলা চালায়। তার পরেই আবার রাজধানীতে নাশকতার আশঙ্কা ছড়াল।

দেখুন অন্য খবর :

Latest News

নতুন সরকার স্বপ্ন ভেঙে দিয়েছে, এতদিন ভালোই ছিল, বলছেন ব্যবসায়ীরা

বহরমপুর: রাজ্যের পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক দাবাং সিদ্ধান্ত নিয়েছেন। অবৈধ নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু...

More Articles Like This