ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে হাজিরা দিলেন অভিষেক

Must Read

ওয়েব ডেস্ক : ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে অবশেষে শেক্সপিয়র সরণি থানায় হাজির হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার দুর্গাপুজোর চতুর্থীর সকালে নির্ধারিত সময়েই আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছন তিনি। এর আগে সোমবার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও পুলিশের কাছে ইমেল পাঠিয়ে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিলেন অভিষেক। এরপর তাঁকে বুধবার সকাল ১১টায় হাজিরার নোটিস দেওয়া হয়।

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে থাকা একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। কলকাতা পুরসভার দাবি, বিলবোর্ডটি বেআইনি ছিল। সেটি খুলতে গেলে পুরকর্মী ও পুলিশের কাজে বাধা দেওয়া এবং তাঁদের হেনস্তা করার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে অভিষেক-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুরসভা।

আরও খবর :  কলকাতার পুজোয় ফের বৃষ্টির ভ্রুকুটি! চতুর্থী থেকেই বদলাবে আবহাওয়া, ভাসবে কোন কোন জেলা?

এর আগে রবিবার অভিষেকের বাড়িতে গিয়ে হাজিরার নোটিস দিয়েছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। তাঁকে সোমবার সকাল ১০টায় থানায় হাজির হতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি হাজির হননি। পরিবর্তে ইমেল করে ৪৮ ঘণ্টা সময় চান সাংসদ। এরপর পুলিশ তাঁর বাড়িতে গিয়ে বুধবার হাজিরার নতুন নোটিস দিয়ে আসে।

বিলবোর্ড সংক্রান্ত অভিযোগের সূত্রে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুরসভার দায়ের করা একটি মামলায় তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। পরবর্তী অভিযোগের ভিত্তিতেই তাঁকে ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস দেওয়া হয়।

Latest News

ইমরান হাশমির মুখের সামনে আছড়ে পড়ল গাড়ি! অল্পের জন্য রক্ষা অভিনেতার

ওয়েব ডেস্ক : অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বড়সড় বিপদের মুখে পড়লেন বলিউড অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi)। তাঁর...

More Articles Like This