মমতার উপর হামলার ঘটনায় আটক মহিলা আসলে কে? প্রকাশ্যে পরিচয়

Must Read

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর তৃতীয়ার সন্ধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে ঘটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শাড়ি ধরে টান দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। তাঁর উপল হামলার অভিযোগও উঠেছে। ঘটনার পরেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বুধবার সামনে এল ওই মহিলার পরিচয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম অনুসূয়া সাহা। নিউ আলিপুরের বাসিন্দা অনুসূয়া পেশায় সিভিক ভলান্টিয়ার।

পুলিশ সূত্রের খবর, ২০১১ সালে পশ্চিম বন্দর থানা থেকে কর্মজীবন শুরু হয়েছিল অনুসূয়ার। তবে গত প্রায় এক বছর ধরে তিনি কাজে অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। কেন তিনি দীর্ঘদিন কর্মস্থলে যাননি, তা এখনও স্পষ্ট নয়। তাঁর কর্মজীবন ও সাম্প্রতিক গতিবিধি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও খবর :  ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে হাজিরা দিলেন অভিষেক

মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাট মিলন সংঘের দুর্গাপুজোর উদ্বোধনে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন মমতা। সেই সময় তাঁর বাড়ির সামনে হাজির হন ওই মহিলা। নিজেকে মমতার ভাইঝি বলে পরিচয় দিয়েছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোতেই তাঁর দিকে এগিয়ে যান তিনি। শাড়ি ধরে টান দেন। উপস্থিত লোকজন দ্রুত তাঁকে আটকে দেন। পরে পুলিশ তাঁকে আটক করে।

অভিযুক্তের কাছ থেকে ছুরি পাওয়া গিয়েছিল বলে খবর। তবে কী উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অভিযুক্ত নেশাগ্রস্ত ছিলেন। । ঘটনার পিছনে ব্যক্তিগত কোনও কারণ রয়েছে, না কি অন্য কোনও যোগ—তা খতিয়ে দেখছে পুলিশ।

Latest News

স্টিং অপারেশন কাণ্ডে স্বস্তি সিদ্দারামাইয়ার, বিতর্কিত ভিডিয়ো সম্প্রচারে আদালতের নিষেধাজ্ঞা

ওয়েব ডেস্ক : স্টিং অপারেশন বিতর্কে (Sting Operation Row) আপাতত স্বস্তি পেলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। তাঁকে ঘিরে...

More Articles Like This