উদ্বোধনের আগেই আগুন! মোদির সফরের আগে বারমের রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Must Read

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্বোধনের ঠিক আগের দিনই রাজস্থানের (Rajasthan) বারমের তেল শোধনাগারে ভয়াবহ আগুন। সোমবার দুপুরে পাঁচপাদরা রিফাইনারির একটি গুরুত্বপূর্ণ ইউনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, রিফাইনারির ক্রুড ডিস্ট্রিলেশন ইউনিট (CDU)-এ প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। বালোতরা ও আশপাশের এলাকা থেকে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: ‘রক্ত দাও, স্বাধীনতা দেব’ বিবেকানন্দকে উদ্ধৃত করে বিতর্কে যোগী! তৃণমূলের তীব্র কটাক্ষ

মঙ্গলবারই এই রিফাইনারির একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধনে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদির। তার আগের দিনই এই বিপর্যয় ঘটায় নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রাজস্থানের মুখ্যসচিব ভি শ্রীনিবাস এবং শীর্ষ পুলিশ আধিকারিকরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সঙ্গে সঙ্গে ওই ইউনিট ও সংলগ্ন এলাকা থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

উল্লেখ্য, এই রিফাইনারি প্রকল্পটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ২০১৩ সালে সনিয়া গান্ধীর হাত ধরে এর শিলান্যাস হয়, পরে ২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদী পুনরায় প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এবার উদ্বোধনের ঠিক আগেই এই অগ্নিকাণ্ড ঘিরে নতুন করে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This