মহিলাদের নিয়ে ‘কুরুচিকর মন্তব্য’-এর অভিযোগ, টিটাগর থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের

Must Read

ব্যারাকপুর: মহিলাদের উদ্দেশ্যে অবমাননাকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বিজেপি (BJP) নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে টিটাগর (Titagarh) থানায় লিখিত অভিযোগ দায়ের করল দমদম-ব্যারাকপুর (Dumdum-Barrackpore) সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেল। শনিবার সংখ্যালঘু মহিলাদের নেতৃত্বে ব্যারাকপুর এলাকায় একটি প্রতিবাদ মিছিল বের হয়। পরে মিছিলকারীরা টিটাগর থানায় গিয়ে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগকারীদের দাবি, সম্প্রতি এক জনসভায় বা বক্তব্যে অর্জুন সিং মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন, যা মহিলাদের সম্মানহানিকর। এই ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ দেখানো হয়। থানার সামনে স্লোগান তোলার পাশাপাশি অর্জুন সিংয়ের কুশপুতুল দাহ করে প্রতীকী প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের কড়া মন্তব্যে ‘চিলিং ইফেক্ট’, জামিন মামলার বেঞ্চ থেকে সরে দাঁড়ানোর আর্জি এলাহাবাদ হাইকোর্টে

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “মহিলাদের সম্মান নিয়ে কুরুচিকর মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে হবে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। অর্জুন সিংয়ের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Latest News

সাংসদ পদ খারিজ হবে না কেন? জবাব দিতে ফের দু’সপ্তাহ সময় চাইলেন ২০ বিদ্রোহী সাংসদ

ওয়েব ডেস্ক : তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে (NCPI) যোগ দেওয়া ২০ জন সাংসদের সাংসদ পদ কেন খারিজ হবে না, সেই...

More Articles Like This