35 C
Kolkata

‘পাঁচ বছর আগে নন্দীগ্রামে যা হয়েছিল, এবার ভবানীপুরে হবে’, হুঙ্কার মোদির

Must Read

ওয়েবডেস্ক- আজ বঙ্গে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) হলদিয়া (Haldia)  থেকে ফের শাসকদলকে উৎখাত করার ডাক দিলেন প্রধানমন্ত্রী। সভার শুরুতেই তিনি বাংলার সবাইকে নমস্কার জানান। সেই সঙ্গে দুর্যোগ উপেক্ষা করে এত মানুষের সমাগমের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

হলদিয়ার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর হুঙ্কার এটা পরিবর্তনের ঝড় চলছে। তৃণমূল সরকারের পতন হবেই।  বাংলা সব প্রতিকূল পরিস্থিতিকে হারানোর সংকল্প করেছে। প্রধানমন্ত্রী বলেন,  বৃষ্টি  দুর্যোগের মধ্যেও আপনারা এসেছেন, এটাই পরিবর্তনের আঁধি। পাঁচ বছর আগে নন্দীগ্রামে যা হয়েছিল, ভবানীপুরে হবে। বাংলার পরিবর্তনের ঝড় বইছে। তৃণমূলের নির্মম সরকারে পতন হবেই।

আরও পড়ুন-  রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির তাণ্ডব! কালবৈশাখীর দাপট আর কতদিন? দেখুন আবহাওয়ার মেগা আপডেট

মোদি এদিন বলেন, মৎস্যচাষে স্বনির্ভর নয় বাংলা। পূর্ব মেদিনীপুরে মাছের জন্য বিখ্যাত, তাও বাইরে থেকে আনতে হয়। বিজেপি সরকার যেখানে আছে সেখানে মাছের উৎপাদন বেড়েছে। নির্মম সরকার বাংলাকে পিছনে টানছে। তৃণমূল কাটমানি সিন্ডিকেটের সরকার।

মোদির বজ্রহুঙ্কার তৃণমূল রাজ্যের যুব সরকারকে ধোঁকা দিয়েছে। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে রোজগার মেলা হয়। বিজেপি ক্ষমতায় আসার পরে এই রাজ্যেও রোজগার মেলা শুরু হয়।

মোদি শাসকদলকে কটাক্ষ করে বলেন, ‘দেশ এগোচ্ছে,  কিন্তু নির্মম সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। হলদিয়ার কারখানায় তালা ঝুলছে।

আজ নির্দিষ্ট সময়ের আড়াইঘণ্টা পরে সভা শুরু হয় প্রধানমন্ত্রীর। দুর্যোগের কারণে সভা পিছিয়ে যায়। সভার শুরুর কথা ছিল সলা সাড়ে ৯টায়। তবে বিজেপি সূত্রের খবর, বেলা সাড়ে ১১ টা নাগাদ মোদির মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু বুধবারের পর বৃহস্পতিবারও হলদিয়ার বিস্তীর্ণ অংশে মাঝারি বৃষ্টি হয়। সভাস্থলের কিছু জায়গায় জল জমে যায়। প্রতিকূল আবহাওয়ার কারণে সভা শুরু করতে দেরি হয়। পূর্ব মেদিনীপুরে ১৬ প্রার্থীর সমর্থে জনসভা মোদির।

 

 

Latest News

চাকরি, প্রশাসন, তেল দাম- একাধিক ইস্যু নিয়ে মুখোমুখি দিলীপ ঘোষ

কলকাতা: ফের কলকাতা টিভির (Kolkata Tv Exclusive) মুখোমুখি রাজ্যের নগোরোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যের বিভিন্ন ইস্যুতে কেন্দ্র...

More Articles Like This