জিএসটি-তে বড় বদল! কর আধিকারিকদের গ্রেফতারির ক্ষমতা বাতিল, মামলা করার সীমা বাড়ল ৫ কোটিতে

Must Read

ওয়েব ডেস্ক : জিএসটি ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল (GST Council)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) নেতৃত্বে বৃহস্পতিবারের বৈঠকে কর আধিকারিকদের গ্রেফতারির ক্ষমতা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে জিএসটি আইনে মামলা শুরু করার ন্যূনতম সীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে।

কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, জিএসটি (GST) সংক্রান্ত অপরাধে ন্যূনতম শাস্তির বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে। কোনও ক্ষেত্রে জরিমানা, কারাদণ্ড অথবা দু’টিই হবে কি না, তা বিচারবিভাগের বিবেচনার উপর নির্ভর করবে। নির্দিষ্ট কোনও শাস্তির বিধান না থাকলে যে সাধারণ জরিমানা নেওয়া হত, সেটিও ২৫ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

আরও খবর :  মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার পার্ক করা, মাঠে ঢুকতেই পারছেন না অ্যাথলিটরা

করদাতাদের জন্য আরও একাধিক স্বস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেরিতে রিটার্ন জমা দেওয়া, ভুল করা বা কর জমা দিতে দেরি হলে কর আদায়, সুদ এবং অনুপাত অনুযায়ী জরিমানা নেওয়া হবে। এর বাইরে অতিরিক্ত শাস্তির মুখে পড়তে হবে না। ১০ হাজার টাকার কম অঙ্কের ক্ষেত্রে নতুন নোটিস জারি না করার সুপারিশও করেছে কাউন্সিল। ইতিমধ্যে এই সীমার নিচে যে নোটিসগুলি জারি হয়েছে, সেগুলিও প্রত্যাহার করা হবে।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, কঠোর কর ব্যবস্থার কারণে ব্যবসা পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। সেই অভিযোগের কথা মাথায় রেখেই ব্যবসা সহজ করা এবং কর সংক্রান্ত নিয়ম মেনে চলার চাপ কমানোর দিকে জোর দিয়েছে জিএসটি কাউন্সিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এবারের বৈঠকে জিএসটির হার পরিবর্তনের বদলে প্রক্রিয়াগত সংস্কারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কাউন্সিলের অনুমোদিত পরিবর্তনগুলি ২০২৭ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

Latest News

ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান   

ওয়েব ডেস্ক: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট। সামির জেলকোভিচের একমাত্র গোলে চির-প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২তম শিল্ড জিতল...

More Articles Like This