“হিরো হতে গিয়ে অভিনেতাকে হারাস না,” নানার স্মৃতিচারণ করলেন শাহরুখ

Must Read

ওয়েব ডেস্ক: নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন পোস্ট করে শোকপ্রকাশ করলেন শাহরুখ খান। নানা-কে একজন মেন্টর, শিক্ষক, সমালোচক এবং বন্ধু হিসেবে আখ্যা দিলেন তিনি। তাঁর সঙ্গে বেশি সময় কাটাতে না পারা, আরও কয়েক বোর্ড ক্যারম খেলতে না পারা নিয়ে দুঃখ করলেন শাহরুখ।

নিজের ইনস্টাগ্রামে ৬০ বছর বয়সি তারকা লিখলেন, “প্রথমবার যখন তাঁর সঙ্গে দেখা, বিস্ময় ও অস্বস্তির চোটে আমি আমার চুল ঘাঁটাঘাঁটি করছিলাম। তিনি আমার হাতটা সরিয়ে দিলেন এবং বললেন, হিরোদের মতো চুল ঘাঁটিস না, তুই অভিনেতা।”

বলিউডের বাদশা আরও বলেন, “নানা তোষামোদ করতেন না। যা শুনতে চান, তা বলতেন না। বরং যা আপনার শোনা দরকার ছিল, সেটাই তিনি বলতেন। এমনই ছিলেন নানা— একেবারে সোজাসাপ্টা। কঠোর ও সৎ, আর তাঁর হাসিটা ছিল সবথেকে সুন্দর।

আরও পড়ুন: মৃত্যুর চার দিন আগেই মৃত্যুর কথা বলেছিলেন নানা পাটেকর! কী বলেছিলেন তিনি?

তিনি ছিলেন একাধারে পরামর্শদাতা, শিক্ষক, সমালোচক ও বন্ধু— যিনি ক্যারম খেলায় আমাকে এবং তাঁর আশেপাশের সবাইকে পরপর হারিয়ে দিতেন আর সেই জয়ে দারুণ আনন্দ পেতেন। নানা, আপনার সেই তীব্র আবেগ, প্রাণখোলা হাসি, পাগলামি আর ভালোবাসা সবসময় আমাদের সঙ্গে থাকবে। শুধু মনে হচ্ছে, যদি আরও কিছুক্ষণ সময় পেতাম, আরও কিছু কথা বলা যেত, আরেকবার হয়তো তর্ক হত, আরেক কাপ চা খাওয়া যেত আর একদফা ক্যারম খেলা যেত।

আপনি কেবল চলচ্চিত্র জগতেই নয়, বরং সমস্ত ভারতীয় ও বিশ্ববাসীর হৃদয়ে এক গভীর শূন্যতা রেখে গেছেন। আমি শুধু এটুকুই বলতে পারি— আমি আপনাকে ভীষণভাবে মিস করব এবং আপনার সেই কথাটা আমৃত্যু হৃদয়ে রেখে দেব: ‘নায়ক হওয়ার নেশায় অভিনেতা সত্তাকে হারিয়ে ফেলিস না।’”

Latest News

নির্বাচন কমিশনকে ‘দুর্বল করার চেষ্টা’ নিয়ে উদ্বেগ, খোলা চিঠি ৪২ প্রাক্তন বিচারপতির

ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) ঘিরে দেশজুড়ে বিরোধীদের বিক্ষোভ। এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই বড়...

More Articles Like This