38.6 C
Kolkata

গাড়ির বনেটে উঠে ‘ফিল্মি’ মেজাজে প্রচার দেবের! দাঁতনে জনজোয়ারে ভাসলেন তারকা সাংসদ

Must Read

পশ্চিম মেদিনীপুর: বৈশাখের তপ্ত দুপুর। মাথার উপর চড়া রোদ উপেক্ষা করেই রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন কাতারে কাতারে মানুষ। লক্ষ্য একটাই— ঘরের ছেলে তথা টলিউড মেগাস্টার দেবকে (Dev) একবার চোখের দেখা। বৃহস্পতিবার দাঁতন বিধানসভা কেন্দ্রের (Dantan Assembly) তৃণমূল (TMC) প্রার্থী মানিক মাইতির সমর্থনে ভোটপ্রচারে (Election Campaign) এসে ফের একবার জনজোয়ারে ভাসলেন অভিনেতা-সাংসদ। প্রিয় তারকার উপস্থিতিকে কেন্দ্র করে এদিন কার্যত উৎসবের মেজাজ তৈরি হয়েছিল গোটা এলাকায়।

এদিন মোহনপুরের গোমুন্ডা থেকে বোড়াই পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শোয়ের আয়োজন করা হয়েছিল শাসক শিবিরের তরফে। হুডখোলা সুসজ্জিত গাড়িতে চেপে যখন দেব এলাকায় প্রবেশ করেন, তখন শঙ্খধ্বনি আর জয়ধ্বনি মিলেমিশে একাকার হয়ে যায়। আট থেকে আশি— প্রিয় তারকাকে চোখের সামনে দেখতে পেয়ে অনুগামীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ ও নিরাপত্তা কর্মীদের।

তবে প্রচারের আবহ অন্য মাত্রা পায় যখন দেব হঠাৎই চলন্ত গাড়ির বনেটের উপর উঠে দাঁড়ান। একেবারে ‘ফিল্মি’ কায়দায় জনতাকে উদ্দেশ্য করে হাত নাড়তে থাকেন তিনি। সিনেমার রুপোলি পর্দার হিরোকে বাস্তবের মাটিতে এভাবে দেখতে পেয়ে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত সাধারণ মানুষ। দেবের এই অভিনব মেজাজ ও জনসংযোগের ভঙ্গি মুহূর্তের মধ্যে প্রচারের ঝাঁজ কয়েক গুণ বাড়িয়ে দেয়।

আরন পড়ুন: ‘নির্লজ্জ অর্থমন্ত্রী কার্ড বিলি করছেন’, নির্মলাকে তোপ মমতা’র

রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গাড়ির বনেটে চেপেই প্রার্থী মানিক মাইতির হয়ে সওয়াল করেন ঘাটালের সাংসদ। এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আহ্বান জানান তিনি। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, যেন উন্নয়নের ধারা বজায় রাখতে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মানিক মাইতিকে জয়যুক্ত করা হয়। দেবের প্রতিটি কথার সমর্থনে ভিড় থেকে আছড়ে পড়ছিল মুহুর্মুহু হাততালি।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই শাসক-বিরোধী সব পক্ষই তারকা প্রচারকদের ময়দানে নামিয়ে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। মেদিনীপুরের মাটিতে এদিন দেবের উপস্থিতি তৃণমূল কর্মীদের মনোবল যে তুঙ্গে নিয়ে গেল, তা বলাই বাহুল্য। তারকাদের এই গ্ল্যামারাস উপস্থিতি রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি নির্বাচনী উত্তাপে এক ভিন্ন স্বাদ যোগ করেছে।

দীর্ঘ পথ অতিক্রম করে যখন এদিনের প্রচার কর্মসূচি শেষ হল, তখনও মানুষের উৎসাহে ভাটা পড়েনি। প্রিয় অভিনেতাকে একবার ছুঁতে চাওয়ার বা ফ্রেমবন্দি করার আকুতি দেখা গেল সাধারণ মানুষের চোখেমুখে। চড়া রোদ উপেক্ষা করে মানুষের এই অকৃত্রিম ভালোবাসা পেয়ে আপ্লুত সাংসদও। প্রচার শেষে স্বভাবসিদ্ধ মিষ্টি হাসিতে সকলকে অভিবাদন জানিয়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

প্রসঙ্গত, একই জায়গাতেই বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করতে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। মাঝপথে রোড শো ছেড়ে তিনি চলে যাওয়ায় হতাশ হয়েছিলেন মোহনপুরবাসী। প্রকাশ্যে মিঠুনের এই চলে যাওয়া নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে গন্ডগোল লেগেছিল। তবে এদিক দেব রোড শেষ করে মোহনপুরবাসী সাথে কথা বলায় আনন্দিত এলাকাবাসী।

দেখুন আরও খবর:

Latest News

ফুটবল বিশ্বকাপ দেখতে কত টাকা লাগবে? প্রকাশ্যে এল জি ফাইভের সাবস্ক্রিপশন প্ল্যান, দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: ভারতে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) সম্প্রচার (Broadcast) নিয়ে জট কেটেছে কিছুদিন আগেই। এবারের ফুটবল বিশ্বকাপ...

More Articles Like This