কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘বাইকে আগুন’ দিয়ে প্রতিবাদ
সৌম্যকান্তি ত্রিপাঠী Published By:  • | Edited By: দেবস্মিতা মণ্ডল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ০৩:৪০:০২ পিএম
  • / ৫০৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দেবস্মিতা মণ্ডল

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘বাইকে আগুন’। অভিনব আন্দোলন পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার খড়্গপুর শহরে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে একটি বাইকে আগুন লাগিয়ে প্রতিবাদ জানাল স্থানীয়রা। তা-ও আবার রীতিমতো পুলিশ ফাঁড়ির সামনে। ‘আমরা বামপন্থী’ নামে এক সংগঠনের কর্মী-সমর্থকরা এই প্রতিবাদ করেছে বলে সূত্রে খবর।

আরও পড়ুন:মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে, জানালেন মমতা

করোনার কারণে রাজ্যে এক মাসেরও বেশি সময় ধরে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে মধ্যবিত্ত ও গরিব পরিবারদের কোমর প্রায় ভেঙে গিয়েছে। এর মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। পাল্লা দিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। তাতে পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে উঠেছে। তারই প্রতিবাদ জানিয়ে একটি পুরনো বাইকে আগুন লাগিয়ে দিল ক্ষুব্ধ “আমরা বামপন্থী”র সদস্যরা। অপরদিকে, একটি নতুন গাড়িকে ফুলমালা দিয়ে তুলে রাখা হল। নতুন কায়দায় অভিনব এই বিক্ষোভ দেখানো হল খড়্গপুরের খরিদা এলাকায়। এই আন্দোলনের জেরে কিছুক্ষণের জন্য এলাকায় যানজটেরও সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

রাজ্যে বৃহস্পতিবার পেট্রোলের দাম প্রতি লিটার ৯৬ ৪ টাকা আর ডিজেলের দাম ৭১ ৮ টাকা।  বিগত কিছুদিন ধরেই পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া। এই নিয়ে জায়গায় জায়গায় কয়েকদিন ধরেই প্রতিবাদ মিছিল করছেন বিভিন্ন জেলার স্থানীয় বাসিন্দারা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনলাইনেই জমা দিতে পারবেন SIR শুনানির নথি? কীভাবে?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ব্যর্থ রোহিত, জাদেজা! ফের সিরিজ হারের মূল কারণ কি এটাই ছিল?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘নেতাজির প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ?’ SIR নোটিসে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team