ছুটির পরেই ‘ঝাঁপিয়ে পড়তেন’! সপ্তম শ্রেণির ছাত্রীর অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষক-সহ পিওন

Must Read

ওয়েব ডেস্ক: ওড়িশার (Odisha) কেন্দ্রপাড়া জেলায় এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে নাবালিকা ছাত্রীর উপর দিনের পর দিন ধারাবাহিক নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। সপ্তম শ্রেণির ১২ বছরের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে চার শিক্ষক ও এক পিওন-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পুলিশ জানায়, ওলাভার এলাকার অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলে ঘটনাটি ঘটেছে।

পরিবারের অভিযোগ, স্কুল ছুটির পর বিভিন্ন সময়ে তাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে জোরজবরদস্তি করা হত। কখনও ভয় দেখানো, কখনও হুমকি—এইভাবে দিনের পর দিন নির্যাতন চালানো হয়েছে বলে দাবি ছাত্রীর মায়ের। শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে। ফরেন্সিক দল স্কুলে গিয়ে প্রমাণ সংগ্রহ করেছে। বিশেষ তদন্তকারী দল (এসটিআই) গোটা ঘটনার তদন্তে নেমেছে।

আরও পড়ুন: টোল প্লাজায় চালু হচ্ছে নয়া নিয়ম! না জানলে জরিমানা হতে পারে

এই ঘটনাকে ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কীভাবে দীর্ঘদিন ধরে অভিযোগ সামনে আসেনি এবং স্কুল কর্তৃপক্ষ বিষয়টি টের পায়নি, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে ওড়িশার বিভিন্ন জেলায় নাবালিকা ও তরুণীদের উপর নির্যাতন এবং অস্বাভাবিক মৃত্যুর একাধিক ঘটনা সামনে এসেছে। বালেশ্বর, বালাঙ্গা, কেন্দ্রপাড়া-সহ একাধিক জায়গায় তদন্ত চলছে। সম্প্রতি একাধিক কলেজ পড়ুয়ার আত্মঘাতী হওয়ার ঘটনাও রাজ্যজুড়ে আলোড়ন তুলেছে। সেই প্রেক্ষাপটে কেন্দ্রপাড়ার এই ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।

Latest News

নাগাঁও থেকে নন্দীগ্রাম-রেজিনগর, নির্বাচনী ফলে উচ্ছ্বসিত মোদি, জনতার রায়কে কুর্নিশ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক : অসমের নাগাঁও লোকসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল নিয়ে প্রতিক্রিয়া দিলেন...

More Articles Like This