9.7 C
New York

‘আপনারা কি আমাকে খুন করতে চান? নাহত্যা করতে চান?’, তারকেশ্বর থেকে আক্রমণ মমতা’র

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে প্রথম দফার ভোটের আগে আজ মেগা রবিবার। একদিকে একের পর এক সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি এদিন সভা শুরু করেছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এদিন প্রথমে তিনি তারকেশ্বরে (Tarkeshwar) সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

তারকেশ্বর থেকে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে আক্রমণ করে মমতা (Mamata Banerjee) বলেছেন, ‘আমার ইনকামট্যাক্স করে তাঁর বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাঁকে ১৬ ঘণ্টা আটকে রেখে ছিল। প্রচার করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেশ হবে।’

আরও খবর : মোদির ভাষণ ‘দুর্ভাগ্যজনক’! প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কী লিখলেন মমতা?

এর পরেই তিনি অভিযোগে করে বলেছে, ‘আমার সিকিউরিটি যে দেখে তাঁর বাড়িতে তল্লাশি হচ্ছে। আপনারা কি আমাকে খুন করতে চান? নাহত্যা করতে চান?” সঙ্গে যোগ করেন, “আমাকে খুন করলে আপনারা যদি বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেক খুন করার চেষ্টা করা হয়েছে। এর সেই সিপিএমই এখন আপনাদের দোসর হয়ে গিয়েছে। ”

বিজেপিকে আক্রমণ করে মমতা (Mamata Banerjee) এদিন বলেছেন, ‘মোদী বাবু হেরেছেন। মাইনরিটি সরকার নিয়ে এত অহংকার। দূরদর্শনকে ব্যবহার করে রাজনৈতিক ক্যাম্পেন করেছে। আমরা অভিযোগ করব।’ উল্লেখ্য, এদিন তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রামেন্দু রায়সিংহ-র হয়ে প্রচার সারেন মমতা। সেখান থেকে বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে একহাত নিলেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

আকাশে উড়বেন হৃত্বিক-দীপিকা! কবে আসছে ‘ফাইটার-২’? দেখে নিন মেগা আপডেট

ওয়েব ডেস্ক: বলিউডে (Bollywood) ‘ফাইটার-২’ (Fighter-2) নিয়ে জল্পনা চলছিল জোরকদমে, কিন্তু শেষ পর্যন্ত সেই আশায় আপাতত জল ঢেলে দিলেন...

More Articles Like This