5.8 C
New York

পরিবর্তন যাত্রা থেকে কী মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ? গেরুয়া শিবিরের অন্দরে জোর জল্পনা

Must Read

ওয়েবডেস্ক-  ‘পরিবর্তন যাত্রা ‘ (Paribartan Yatra)  কি মন ভরছে রাজ্য বিজেপি নেতাদের (BJP Leader) ? যেভাবে আশা করা গেছিলো, সেভাবে কি মানুষ এই যাত্রায় অংশ নিলো?  শুধু রাজ্য নেতাদের নয়, কেন্দ্রীয় নেতাদের কপালে চিন্তার ভাঁজ। বহু জায়গায় লোক নেই, জনসভাতে যে ভাবে মানুষ আসেনি । পাঁচ হাজার কিলোমিটার যাত্রায় বড় পথ শুনসান। ভোটের কয়েক মাস আগে এই চিত্র কেন্দ্রীয় নেতাদের (Central Leader) চিন্তায় ফেলেছে। উওরবঙ্গে কিছু জায়গায় লোক দেখা গেলেও বাকি সব জায়গাতে জনসভা কার্যত ফাঁকা। কেন এমন হচ্ছে?

অথচ কেন্দ্রীয় দলের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হয়েছে। টাকা খরচের কোন সীমা পরিসীমা নেই। তবে কি জেলায় জেলায় পরিবর্তন যাত্রা নিয়ে মানুষের মধ্যে এত আগ্ৰহ কম কেন? সব রাজ্য থেকে নেতারা আসছেন, কেন্দ্রীয় মন্ত্রীরা থাকছেন এই যাত্রায়, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকছেন , তবুও এই হাল কেন? পরিবর্তন ডাক দিয়ে পরিবর্তন যাত্রা বা রথযাত্রা কি বাংলার মানুষ মুখ ফিরিয়ে নিল? দলের অন্দরে এটাই এখন বড় প্রশ্ন?

আরও পড়ুন-  সোমবার থেকে শুরু হচ্ছে বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আবহে মানুষকে কাছে পেতে বিজেপি পরিবর্তন যাত্রার ডাক দেয়। গেরুয়া নেতাদের লক্ষ্য জনসংযোগ তৈরি করা। ভোটারদের কাছে গিয়ে বিজেপির ইমেজ তৈরি করা। এদিকে রাজ্যের শাসকদলের বক্তব্য বিজেপির এই যাত্রার কোনও প্রভাব বাংলার জনমানসে পড়বে না। রবিবার মথুরাপুরে সভা থেকে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষের সুরে বলেন, এই কর্মসূচিতে ভিড় হচ্ছে না। এর থেকে চায়ের দোকানের আড্ডায় বেশি ভিড় হয়।

Latest News

পোস্টার ঘিরে উত্তেজনা! রাজপুর-সোনারপুরে হামলার অভিযোগে তৃণমূলের দিকে আঙুল বিজেপির

কলকাতা: ভোটের আবহে ফের উত্তপ্ত রাজপুর-সোনারপুর (Rajpur-Sonarpur)। পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি (BJP) কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল, আর...

More Articles Like This