28.6 C
Kolkata

লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস! চাঞ্চল্য মহারাষ্ট্রে

Must Read

ওয়েব ডেস্ক : লাইনচ্যুত হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল পুণে(Pune) স্টেশনের অদূরে। তবে রেল কর্তৃপক্ষের দাবি করা হয়েছে, এই দুর্ঘটনায় এখনও কেউ হতাহত হননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘটনা কী করে ঘটল।?

জানা গিয়েছে, মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) থেকে শোলাপুর যাচ্ছিল দেশের সবচেয়ে ‘আধুনিক এবং দ্রুতগামী’ট্রেন। সেই সময় পুণে রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ট্রেনের গতি কম থাকায় কোনও বিপদ ঘটেনি বলেই খবর।

আরও খবর : ভয়ঙ্কর গরমে পুড়ছে দেশের দশ শহর, আগামী দিনে কী হবে?

তবে এই প্রথম নয়, গত দু’বছর ধরে নানান বিপত্তির মুখে পড়ছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের আধিনিক ট্রেনকে গ্যাস সিলিন্ডার, গাছের গুঁড়ি ও ডিটোনোটের রেখে লাইনচ্যুত করার চেষ্টা চালানো হয়েছে। তবে এবারের ঘটনা পরিকল্পিত কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পুণে স্টেশনে উন্নয়নের কাজ চলছে। সেখানে ডায়মন্ড ক্রসিং-এর স‌ংস্কারের কাজ চলছে। ফলে সেই কারণে বন্দে ভারত লাইনচ্যুত হয়েছে কি না, সে বিষয়ি জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This