29.5 C
Kolkata

হালিশহরে দুষ্কৃতীদের গুলিতে জখম যুবক! ঘটনায় চাঞ্চল্য এলাকায়

Must Read

ওয়েব ডেস্ক : সোমবার ছিল ভোটের প্রচারের শেষদিন। তার আগে রক্ত ঝড়ল হালিশহরে (Halisahar)। সেখানে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। বিজেপির (BJP) বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এই হামলায় প্রসেনজিৎ মৌলিক ওরফে রাজা নামে একজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁকে ভর্তি করা হয়েছে কল্যাণী জেএনএম হাসপাতালে। এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।

স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যায় হালিশহরের (Halisahar) ৯ নম্বর ওয়ার্ডের মিস্রি পুকুর রোডে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন প্রসেনজিৎ মৌলিক ওরফে রাজা। সেই সময় বাইকে করে এসে কয়েকজন তাঁকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। তিন রাউন্ড গুলি চালানো হয় বলে খবর। জানা যাচ্ছে, একটি গুলি রাজার পেটে লেগেছে। বাকি দুটে তাঁর মোবাইলে লাগে বলে সূত্রের খবর। ওই যুবক রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন।

আরও খবর : নির্বাচনী আচরণবিধি কার্যকর হতেই কড়া নজরদারি, বর্ধমান-হুগলি সীমান্তে শুরু নাকা চেকিং

এর পরেই স্থানীয়রা তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অস্ত্র প্রচার করা হবে বলে সূত্রের খবর। এই ঘটনায় বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর দাবি, হারের ভয়ে বিজেপি দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। তবে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেছেন, তৃণমূলের (TMC) নিজেদের দ্বন্দ্বের জেরে এমনটা হতে পারে।

তবে বুধবার শেষ দফার নির্বাচনের আগে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে হালিশহরে। প্রথম দফার মতো দ্বিতীয় তথা শেষ দফাতে শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় কমিশন। কিন্তু, তার আগে গুলি চালানোর ঘটনা ঘটে গেল। ফলে রাজ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

৬ বছর জেলবন্দি, তাও হয়নি বিচার? দিল্লিকাণ্ডে ফের জামিনের আর্জি শারজিল, উমরের

ওয়েব ডেস্ক: ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় (Delhi Violence Case 2020) ফের জামিনের (Bail) আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন...

More Articles Like This