29.8 C
Kolkata

ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাশে শুভেন্দু

Must Read

ওয়েবডেস্ক- ব্রিগেডে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । প্রধানমন্ত্রীর একপাশে শুভেন্দু অধিকারী (Shuvendu Ahdikari)  ও অপরপাশে শমীক ভট্টাচার্য। আজ বিজেপি মন্ত্রিসভার প্রথম শপথগ্রহণ (First swearing-in of BJP cabinet) অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর পথে আজ শপথ নেবেন শুভেন্দু অধিকারী। গেরুয়া সাজে গোটা তিলোত্তমা। নির্দিষ্ট সময়ের একঘণ্টা আগেই কলকাতায় প্রধানমন্ত্রী, বিমানবন্দরে নেমেই ব্রিগেডের উদ্দেশে রওনা দেয় মোদির কনভয়।  কড়া নিরাপত্তা ব্রিগেডজুড়ে। নিরাপত্তার জন‍্য ব্রিগেডকে কমবেশি ৩৫ টি সেক্টর এবং কয়েকটি সেক্টর নিয়ে একটি ব্লক করা হয়েছে।

আরও পড়ুন-  নির্দিষ্ট সময়ের একঘণ্টা আগেই কলকাতায় প্রধানমন্ত্রী, ব্রিগেডের উদ্দেশে রওনা মোদির কনভয়

ব্লকের দায়িত্বে থাকবেন আইপিএস পদমর্যাদার অফিসাররা। নিরাপত্তার সার্বিক দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের কমিশনার নিজে। মাঠে প্রথম দিকের কয়েকটি ব্লকে থাকবেন ভিভিআইপিরা। প্রায় ৫০ জন এর বেশি ভিভিআইপি থাকবেন । ব্রিগেডে আসা প্রত‍্যকের চেকিং হবে। ভিভিআইপি এবং নিমন্ত্রিত ছাড়াও কেউ অনুষ্ঠান দেখতে এলেও তার চেকিং হবে। ছাতা, ব‍্যাগ, জলের বোতল কিছু নিয়ে যাওয়া যাবে না।

পুলিশ সূত্রে খবর, কেউ এই সব নিয়ে গেলে তাদের ফেরত পাঠানো হবে। তাই ছাতা, ব‍্যগ ইত‍্যাদি না নিয়ে আসার পরামর্শ। মাঠে এবং আসেপাশে ঘিরে থাকবে কেন্দ্রীয় বাহিনী । ব্রিগেডের আশেপাশের বহুতল থেকে নজরদারি চালানো হবে। ব্রিগেডের বাইরে শহরে ভিভিআইপিদের নিরপত্তায় নজরদারিতে ড্রোন ব‍্যবহার হবে

 

 

Latest News

বঙ্গে ঢুকল বর্ষা, উত্তরে শুরু প্রবল বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমি বায়ু? দেখুন মেগা আপডেট

ওয়েব ডেস্ক: টানা দাবদাহ, চরম আর্দ্রতা এবং অস্বস্তিকর গরমে গত কয়েক দিন কার্যত নাজেহাল ছিলেন বঙ্গবাসী। অবশেষে সেই অপেক্ষার...

More Articles Like This