ওয়েবডেস্ক- পঁচিশে বৈশাখকে (25 Baishakh) সামনে রেখে আজ ব্রিগেডে (Brigade) বিজেপির শপথগ্রহণ (BJP’s oath-taking ceremony) অনুষ্ঠান। বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার মসনদে বিজেপি (Bjp) । এবার সরকার গড়ার পালা। আজ মুখ্যমন্ত্রীর পদে শপথ নেমেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)।
কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব। নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা আগে কলকাতায় এসে পৌঁছছেন প্রধানমন্ত্রী। ব্রিগেডের উদ্দেশে রওনা দিয়েছেন। সেই সঙ্গে রাজনাথ সিং, অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সহ এক ঝাঁক বিজেপির হেভিওয়েট নেতারা এসে পৌঁছছেন । অমিত শাহ তার রাজারহাটের পার্কের বাসভবন থেকে ব্রিগেডমুখী। রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
এদিকে শহর শহরতলী থেকে বিজেপির দলীয় কর্মী ও সমর্থকেরা আজ ব্রিগেডমুখী। গোটা তিলোত্তমা সেজে উঠেছে গেরুয়া সাজে।
আরও পড়ুন- ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাশে শুভেন্দু
এই অনুষ্ঠানকে ঘিরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিজেপির প্রথম রাজ্য সরকারের আজ সেখানেই শপথ গ্রহণ অনুষ্ঠান।
নিরাপত্তার জন্য ব্রিগেডকে কমবেশি ৩৫ টি সেক্টর এবং কয়েকটি সেক্টর নিয়ে একটি ব্লক করা হয়েছে। ব্লকের দায়িত্বে থাকবেন আইপিএস পদমর্যাদার অফিসাররা। নিরাপত্তার সার্বিক দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের কমিশনার নিজে। মাঠে প্রথম দিকের কয়েকটি ব্লকে থাকবেন ভিভিআইপিরা। প্রায় ৫০ জন এর বেশি ভিভিআইপি থাকবেন । ব্রিগেডে আসা প্রত্যকের চেকিং হবে। ভিভিআইপি এবং নিমন্ত্রিত ছাড়াও কেউ অনুষ্ঠান দেখতে এলেও তার চেকিং হবে। ছাতা, ব্যাগ, জলের বোতল কিছু নিয়ে যাওয়া যাবে না। পুলিশ সূত্রে খবর, কেউ এই সব নিয়ে গেলে তাদের ফেরত পাঠানো হবে। তাই ছাতা, ব্যগ ইত্যাদি না নিয়ে আসার পরামর্শ। মাঠে এবং আসেপাশে ঘিরে থাকবে কেন্দ্রীয় বাহিনী । ব্রিগেডের আশেপাশের বহুতল থেকে নজরদারি চালানো হবে। ব্রিগেডের বাইরে শহরে ভিভিআইপিদের নিরপত্তায় নজরদারিতে ড্রোন ব্যবহার হবে
বঙ্গ বিজেপির বিধায়ক তালিকায় এখন নারী শক্তির জয়জয়কার। তাঁদের মধ্যে যাঁর নাম এই মূহুর্তে সবার মুখে মুখে ঘুরছে তিনি হলেন কলিতা মাজি। পরিচারিকার কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করা পূর্ব বর্ধমানের আউশগ্রামের কলিতা মাজি এখন বিধায়ক। আর কয়েক দিন ঘন্টা পর ,বিধায়িকা হিসাবে তিনি নেবেন শপথ। তার প্রাক্কালে জঙ্গলমহল হিসাবে পরিচিত আউশগ্রাম জুড়ে এখন শুধুই চর্চিত হচ্ছে কলিতা মাজির নাম।
