ছেঁড়া-ফাটা ১০-২০ টাকার নোটের দিন শেষ? বাজারে আসছে পলিমার নোট, মিলল কেন্দ্রের অনুমোদন

Must Read

ওয়েব ডেস্ক : পুরনো, মলিন কিংবা ছেঁড়া-ফাটা কাগজের নোটের বদলে এবার বাজারে আসতে পারে পলিমার নোট (Polymer Notes)। ১০ ও ২০ টাকার নোটকে ঘিরে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ১০০ কোটি করে ১০ এবং ২০ টাকার পলিমার নোট পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়া হবে। পরীক্ষা সফল হলে পরবর্তী সময়ে এই নোটের ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

কেন্দ্র জানিয়েছে, পলিমার নোট চালু করার প্রস্তাব রিজার্ভ ব্যাঙ্কের তরফেই পাঠানো হয়েছিল। বর্তমান কাগজের নোটের পাশাপাশি নতুন ধরনের নোট চালু থাকবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে নতুন নোট তৈরিতে ঠিক কত খরচ হবে, তা এই মুহূর্তে চূড়ান্ত হয়নি।

আরও খবর : স্বাধীনতা দিবসের আগে হাই অ্যালার্ট দিল্লিতে, প্রকাশ্যে ১৯ মোস্ট ওয়ান্টেড জঙ্গির পোস্টার

পলিমার নোট (Polymer Notes) নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক। গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, বিশেষ ধরনের পলিমার সংগ্রহের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। পরীক্ষামূলকভাবে নোট ছাড়ার আগে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন অনুমোদনও নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী অর্থবর্ষের শুরুতেই এই নোট বাজারে আসতে পারে।

কেন ১০ ও ২০ টাকার নোট দিয়েই শুরু? কারণ এই দুই মূল্যের নোট সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। পলিমার নোট (Polymer Notes) কাগজের তুলনায় বেশি টেকসই হওয়ায় বারবার ব্যবহারে দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা কম। রিজার্ভ ব্যাঙ্কের দাবি অনুযায়ী, দীর্ঘস্থায়িত্বের পাশাপাশি নোট তৈরির খরচও কমতে পারে। পরীক্ষার ফল ভালো হলে ভবিষ্যতে আরও বেশি মূল্যের নোটেও এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা তৈরি হবে।

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This