প্রলয়ঙ্কর ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা! শোক প্রকাশ করে সহমর্মী নরেন্দ্র মোদি

Must Read

ওয়েব ডেস্ক: ভয়াবহ একজোড়া ভূমিকম্পে (Earthquake) কার্যত বিপর্যস্ত ভেনেজুয়েলা (Venezuela)। পরপর দু’টি শক্তিশালী কম্পনে লন্ডভন্ড হয়ে গিয়েছে রাজধানী কারাকাস-সহ দেশের বিস্তীর্ণ এলাকা। এখনও পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ৭০০-রও বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গোটা দেশে জরুরি অবস্থা জারি করেছে সরকার। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা-র তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন শহরের পশ্চিমে পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.২। তার মাত্র ৪০ সেকেন্ডের মধ্যেই একই অঞ্চলে ৭.৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। দুটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের অল্প গভীরে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে যায়।

আরও পড়ুন: ভেনেজুয়েলার রেশ কাটতে না কাটতেই জাপানে শক্তিশালী ভূমিকম্প

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস এবং তার পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলগুলি। একাধিক বহুতল ভবন ধসে পড়েছে, ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।

এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি বার্তায় তিনি ভেনেজুয়েলার জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ভয়াবহ এই দুর্যোগে যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পাশে রয়েছে ভারত। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

দেখুন আরও খবর:

Latest News

পানিহাটিতে সিইএসসির বহুতলে ভয়াবহ আগুন, ছড়াল কালো ধোঁয়া! ঘটনাস্থলে ৭ ইঞ্জিন

ওয়েব ডেস্ক : রবিবার দুপুরে পানিহাটিতে (Panihati) সিইএসসির ডিস্ট্রিবিউশন বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire)। বিটি রোডের উপর অবস্থিত ওই বহুতলের...

More Articles Like This