38.3 C
Kolkata

মধ্যপ্রাচ্যের আঁচ এবার দক্ষিণ এশিয়ায়! হামলা হল ইরানের জাহাজে

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার দক্ষিণ এশিয়ায় (South Asia)। শ্রীলঙ্কা উপকূলে এক সাবমেরিন থেকে ইরানের (Iran) এক জাহাজে হামলার অভিযোগ উঠল। এমনটাই দাবি করেছে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। ঘটনায় অন্তত ১০১ জন নিখোঁজ বলে খবর। ৭৮ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, শ্রীলঙ্কার (Srilanka) অদূরে এমন ঘটনাটি ঘটে গিয়েছে। ডুবতে থাকা ইরানের জাহাজ থেকে ৩০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে খবর। তাঁদেরকে ভর্তি করা হয়েছে পড়শি দ্বীপ রাষ্ট্রের নিকটবর্তী হাসপাতালে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। তবে এটি দুর্ঘটনা না পরিকল্পিত হামলা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আর এই হামলার পিছনে আমেরিকার (America) হাত থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও খবর : ইরানে বাড়ল মৃতের সংখ্যা, পাল্টা মার্কিন সেনাঘাঁটিতে হামলা তেহরানের!

এর আগে ইরান (Iran)-ইজরায়েল (Israel) সংঘাত শুরুর পরেই ওমান উপকূলে এক তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছিল। মাসকাট গভর্নরেটের পোর্ট সুলতান কাবুস থেকে প্রায় ৫২ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে এই ঘটনাটি ঘটে। ওই জাহাজের নাম ছিল ‘এমকেডি ভিয়োম’। তাতে ছিল প্রায় ৫৯,৪৬৩ মেট্রিক টন পণ্য। এই জাহাজের ট্যাঙ্কারের ইঞ্জিনে হামলা করা হয়েছিল। সেই সেময় জাহাজে ছিলেন ২১ জন। তাঁদের মধ্যে ১৬ জন ভারতীয়, চারজন বাংলাদেশি ও একজন ইউক্রেনীয় ছিলেন। তবে এই হামলায় এক ভারতীয় কর্মীর মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল।

তবে ওই জাহাজের বাকি সদস্যদের উদ্ধার করেছিল ‘এমভি স্যান্ড’ নামে এক জাহাজ। ওমানের সামুদ্রিক নিরাপত্তারক্ষীরাও সাহায্য করেছিল বলে খবর। বর্তমানে এই জলপথে নৌযান মোতায়েন করেছে ওমান। তারা ওই জলপথে চলাচলকারী জাহাজগুলিকে সতর্ক বার্তা পাঠাচ্ছে বলেও খবর।

দেখুন অন্য খবর :

Latest News

আগামী সপ্তাহেই রাজ্যে ঢুকছে বর্ষা! জেনে নিন হাওয়া বদলের মেগা আপডেট

ওয়েব ডেস্ক: ইতিমধ্যে ভারতের সীমানায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু (Monsoon Air)। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা (Monsoon In India) এখনও...

More Articles Like This