Forbidden

You don't have permission to access th1s resource.

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের! ডুরান্ড লাইনে কী অবস্থা? দেখুন বড় খবর - KolkataTV
28 C
Kolkata

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের! ডুরান্ড লাইনে কী অবস্থা? দেখুন বড় খবর

Must Read

ওয়েব ডেস্ক: আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে এবার যুদ্ধ (Open War) ঘোষণা করল পাকিস্তান (Pakistan)। গত কয়েকদিন ধরেই হামলা ও প্রত্যাঘাতের ঝাঁঝ বাড়ছিল ডুরান্ড লাইনের দুই পারে। বৃহস্পতিবার রাতেও একাধিক হামলার খবর সামনে এসেছে। এর মাঝেই তালিবান সেনার বিরুদ্ধে এবার সরাসরি সামরিক সংঘাতে নামল পাক সেনা।

শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, ‘আমাদের ধৈর্যের সীমা শেষ। এখন আমাদের মধ্যে যুদ্ধ হবে।” একই সঙ্গে পাকিস্তানি সেনা ‘অপারেশন গজব লিল হক’ (Operation Ghazab Lil Haq) নামে সামরিক অভিযান শুরু করেছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: বিকিনি সুন্দরীদের মাঝে হকিং! ফাঁস হল ছবি, বিজ্ঞানীর কুকীর্তি দেখে হতবাক বিশ্ব

এদিকে শুক্রবার পাকিস্তান কাবুল ও কান্দাহারে বিমান হামলা চালায় বলে দাবি করে আফগানিস্তান সরকার। আফগান তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ (Zabihullah Mujahid) জানান, কাবুলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাশাপাশি দক্ষিণের কান্দাহার ও দক্ষিণ-পূর্বের পাকতিয়া প্রদেশেও পাকিস্তান হামলা চালিয়েছে বলে অভিযোগ।

এর কয়েক ঘণ্টা আগেই আফগানিস্তান দাবি করে, গত রবিবার সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ‘মারাত্মক’ বিমান হামলার পাল্টা জবাব হিসেবেই বৃহস্পতিবার গভীর রাতে তারা পাকিস্তানি সেনা শিবিরে আক্রমণ চালায়। কাবুলের দাবি, ওই অভিযানে এক ডজনেরও বেশি পাকিস্তানি সেনা পোস্ট দখল করা হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, স্থল অভিযানে তাদের আট সেনাও নিহত হয়েছেন।

এদিকে পাকিস্তানের দাবি, এই সংঘর্ষে ১৩৩ জন আফগান যোদ্ধাকে তারা হত্যা করেছে। পাল্টা কাবুলের দাবি, তাদের অভিযানে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। যদিও উভয় পক্ষের দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি।

দেখুন আরও খবর:

Latest News

যুবশক্তি ভাতা পেতে এই নথি কি বাধ্যতামূলক? ৩ হাজার টাকা পাওয়ার আগে জেনে নিন নিয়ম

ওয়েব ডেস্ক : বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘যুবশক্তি’ (Yubashakti) নামে নতুন ভাতা প্রকল্প চালু হতে চলেছে। বাজেটের...

More Articles Like This