Forbidden

You don't have permission to access th1s resource.

বিমানের টিকিট বাতিলে পাওয়া যাবে পুরো টাকা! কড়া নিয়ম DGCA-র - KolkataTV
28 C
Kolkata

বিমানের টিকিট বাতিলে পাওয়া যাবে পুরো টাকা! কড়া নিয়ম DGCA-র

Must Read

ওয়েব ডেস্ক : যাত্রী সুবিধার্থে বড় পদক্ষেপ করল ভারতের উড়ান নিয়ামক সংস্থা ডিজিসিএ (DGCA)। এবার থেকে কোনও বিমানে (Plane) টিকিট (Ticket) কাটার ৪৮ ঘন্টার মধ্যে যদি তা বাতিল করা হয়, তাহলে অতিরিক্ত টাকা দিতে হবে না যাত্রীদের। সঙ্গে জানানো হয়েছে, টিকিট কাটার সময় যদি নামে ভুল থাকে, আর তা ঠিক করতে যদি ২৪ ঘন্টার মধ্যে যদি আবেদন করা হয়, সেক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে পারবে না বিমানসংস্থাগুলি।

ডিজিসিএ (DGCA)-র তরফে জানানো হয়েছে, কোনও যাত্রী যে কোনও ভাবে টিকিট কাটুন না কেন, টিকিট যদি বাতিল হয়, সেক্ষেত্রে রিফান্ড পাবেন যাত্রীরা। সেই রিফান্ড পাবেন ১৪ দিনের মধ্যে। কিন্তু অন্যদিকে ব্যতিক্রমও রয়েছে। কারণ অন্তর্দেশীয় বিমানের ক্ষেত্রে যাত্রার ৭ দিনের মধ্যে ও আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে টিকিট কাটা হলে, রিফান্ডের সুবিধা পাবেন না যাত্রীরা।

আরও খবর :পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য অজুহাত দেখাবেন না, রাজ্যের দাবি উড়িয়ে জানাল সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, কিছুমাস আগে ইন্ডিগোর বিমানের পরিষেবার সমস্যা দেখা গিয়েছিল। যার ফলে ব্যাপক বিপত্তির মুখে পড়েছিলেন যাত্রীরা। সেই সময় ভারতের উড়ান নিয়ামক সংস্থা ডিজিসিএ (DGCA) বলেছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে যাত্রীদেরকে। সে কথা মাথায় রেখেই ডিজিসিএ-র তরফে এমন পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মূলত, কোনও যাত্রী যদি টিকিট বাতিল করে, সেক্ষেত্রে তাঁর কাছ থাকে প্রচুর ফি আদায় করে থাকে বিমান সংস্থাগুলি। এ নিয়ে ডিজিসিএ (DGCA)-র কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল বলে খবর। সেই কারণে যাত্রীদের স্বার্থ সুরক্ষা, ভারসাম্য বজায় ও স্বচ্ছতা বৃদ্ধি করতেই ডিজিসিএ এমন পদক্ষেপ করেছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

যুবশক্তি ভাতা পেতে এই নথি কি বাধ্যতামূলক? ৩ হাজার টাকা পাওয়ার আগে জেনে নিন নিয়ম

ওয়েব ডেস্ক : বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘যুবশক্তি’ (Yubashakti) নামে নতুন ভাতা প্রকল্প চালু হতে চলেছে। বাজেটের...

More Articles Like This