ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই?

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই ইরানের (Iran) রাজনীতিতে বড় পরিবর্তনের খবর। সূত্রের খবর, আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ali Khamenei) পর সেদেশের নতুন সর্বোচ্চ নেতা হিয়েসে দায়িত্ব নিতে চলেছেন মোজতবা হোসেনি খামেনেই (Mojtaba Hosseini Khamenei)। তিনি প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র বলেই জানা যাচ্ছে।

জানা গিয়েছে, ইরানের ধর্মীয় বিশেষজ্ঞদের পরিষদ তাঁকে উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে। যদিও এই বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা (America) ও ইজরায়েলের (Israel) যৌথ সামরিক হামলায় খামেনেইয়ের মৃত্যু হয়েছে। রাজধানী তেহরান-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে হামলা চালানো হয়েছিল। ওই হামলায় তাঁর কন্যা, জামাতা ও নাতনিরও মৃত্যু হয়। গুরুতর জখম হয়ে পরে প্রয়াত হন তাঁর স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ।

আরও খবর : ইরানে আটকে বহু ভারতীয় পড়ুয়া! বড় পদক্ষেপ দূতাবাসের

খামেনেইর মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন নেতৃত্ব হিসেবে তিন সদস্যের একটি পরিষদ দায়িত্ব নেয়। সেখানে ছিলেন আয়াতোল্লা আলিরেজা আরাফি, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেন মোহসেনি এজেই। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তাঁরাই দেশের শীর্ষ দায়িত্ব সামলাচ্ছিলেন। সূত্রের খবর, তিন সদসস্যের এই অন্তর্বর্তী কাউন্সিল খামেনেইয়ের পুত্র মোজতবা খামানেইকে এই পদের জন্য বেছে নিয়েছে। তবে এখনও এ নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

এদিকে যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরান (Iran)। ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগে নজর রাখছে পশ্চিম এশিয়ার এই অস্থিরতার দিকে। তবে প্রশ্ন উঠছে, নতুন নেতৃত্ব কার্যত কোন পথে হাঁটবে?

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This