Forbidden

You don't have permission to access th1s resource.

নিহত খামেনেই, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের সরকারি ছুটি - KolkataTV
27 C
Kolkata

নিহত খামেনেই, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের সরকারি ছুটি

Must Read

ওয়েবডস্ক- মার্কিন যুক্তরাষ্ট্র (America) ও ইজরায়েলের (Israel) যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনির (Iran supreme leader Ayatollah ali khamenei) । গোটা ইরানজুড়ে (Iran)  শোকের আবহ। রাষ্ট্রীয় শোক ঘোষণা করল সরকার। সাতদিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই খবর জানিয়েছে সেই দেশের সংবাদমাধ্যম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম।

এছাড়াও এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন।

আরও পড়ুন-  আয়াতুল্লা আলি খামেনির মৃত্যু, সিলমোহর দিল ইরানের সরকারি সংবাদ সংস্থা

এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর (Israeli Prime Minister Benjamin Netanyahu) পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । রবিবার মধ্যরাতে সোশ্যাম মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত।

উল্লেখ্য, শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

১৯৮৯ সাল থেকে ইরানের আলি খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি ছিলেন দেশের রাষ্ট্রপ্রধান ও সেনাবাহিনীর প্রধান। জাতীয় পুলিশ ও মোয়াল পুলিশের ওপরও তার নিয়ন্ত্রণ ছিল। ইরানের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকার বিপ্লবী রক্ষী বাহিনীও ছিল তাঁরই নিয়ন্ত্রণে। ১৯৩৯ সালে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে জন্ম হয়েছিল খামেনির। সর্বোচ্চ নেতা হওয়ার আগে তিনি আশির দশকে ইরাকের সঙ্গে রক্ষক্ষয়ী যুদ্ধে প্রেসিডেন্ট হিসেবে ইরানকে নেতৃত্ব দিয়েছিলেন।

 

 

Latest News

৩৫-এ প্রয়াত অভিনেত্রী অনন্যা রাজ, এক মাস পর মৃত্যুর খবর জানাল পরিবার

ওয়েব ডেস্ক : মাত্র ৩৫ বছর বয়সেই প্রয়াত বলিউড অভিনেত্রী অনন্যা রাজ (Ananya Raj)। ‘৭ আওয়ার্স টু গো’, ‘দ্য...

More Articles Like This