৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতায় উপকূল জুড়ে আতঙ্ক

Must Read

ওয়েব ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia)। US Geological Survey (USGS)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। তবে কিছু সূত্রে এই মাত্রা ৭.৬ বলেও দাবি করা হয়েছে। ভূমিকম্পের জেরে জারি করা হয়েছে সুনামি সতর্কতা, যার ফলে উপকূলীয় অঞ্চল জুড়ে ছড়িয়েছে আতঙ্ক।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে মলুক্কা (Molucca) সাগর এলাকায় এই কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। টারনেট দ্বীপের কাছাকাছি এলাকাতেই এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে।

আরও পড়ুন: সমুদ্রে বাড়ছে জলের পরিমাণ, ২১০০-র আগে ঝুঁকিতে কলকাতা-সহ একাধিক শহর

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (PTWC) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ১০০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে। ফিলিপিন্স ও মালয়েশিয়ার উপকূলীয় এলাকাতেও প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

ভূমিকম্পের প্রায় আধঘণ্টার মধ্যেই উত্তর মিনাহাসা এলাকায় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা পৌঁছে যায় ৭৫ সেন্টিমিটার (প্রায় ২.৫ ফুট)। বিটুং ও উত্তর সুলাওয়েসি অঞ্চলেও ঢেউয়ের উচ্চতা ২০ সেন্টিমিটার পর্যন্ত ওঠে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থা (BMKG)।

এদিকে, ভূমিকম্পে অন্তত এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তর সুলাওয়েসির মানাডো এলাকায় একটি বাড়ি ভেঙে পড়লে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন ওই ব্যক্তি। পরে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এই ঘটনায় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও পাওয়া যায়নি। উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি রেখে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This