28.3 C
Kolkata

ইডেন-যুদ্ধে বাদ একাধিক তারকা! SRH-এর বিরুদ্ধে কেমন হবে KKR–এর একাদশ? দেখে নিন

Must Read

ওয়েব ডেস্ক: আইপিএল-কে (IPL 2026) স্বাগত জানাতে তৈরি ক্রিকেটের নন্দনকানন। আজই ইডেনে প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। দুই দলই হার দিয়ে এবারের মরশুম শুরু করেছে। তাই প্রথম জয়ের লক্ষ্যে এদিন মাঠে নামছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane), ঈশান কিষানরা। শুরুতেই যে হারের ধাক্কা দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, সেটাকে কাটিয়ে উঠে আজকের ম্যাচ জিততে মরিয়া নাইট ব্রিগেড। এখন প্রশ্ন হচ্ছে, ইডেনের ম্যাচে নাইটদের একাদশে কি কোনও বদল আনা হচ্ছে? চলুন দেখে নেওয়া যাক, আজ কেমন হতে পারে কেকেআর-এর একাদশ।

ওয়াংখেড়ের প্রথম ম্যাচ দিয়ে পর্যালোচনা করলে, কেকেআরের প্রধান সমস্যা দেখা যাবে দলের বোলিং ইউনিটে। কারণ দলের স্পিন আক্রমণের অন্যতম ভরসা বরুণ চক্রবর্তীকে আগের মতো কার্যকরী দেখা যাচ্ছে না। মনে হচ্ছে, তাঁর স্পিন রহস্য অনেকটাই ভেদ করে ফেলেছেন প্রতিপক্ষ ব্যাটাররা। তবে অভিজ্ঞ সুনীল নারিন এখনও পার্পল ব্রিগেডের বড় ভরসা। যদিও প্রথম ম্যাচে তাঁকে পুরো চার ওভার বল করতে না দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক রাহানে। এছাড়া ২৫ কোটির ক্যামেরন গ্রিনের বল না করা কেকেআরের বোলিং সমস্যাকে আরও বাড়িয়েছে।

আরও পড়ুন: রাহুলের পর গোয়েঙ্কা-রোষে পন্থ! লখনউ ম্যাচ হারতেই ভাইরাল হল এই ভিডিও, না দেখলেই মিস

কাজেই বৃহস্পতিবারের ম্যাচে দল নির্বাচনের ক্ষেত্রে কেকেআর-এ বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা কম। ওপেনিং জুটিতে রাহানের সঙ্গে দেখা যেতে পারে ফিন অ্যালনকে। তিন নম্বরে নামতে পারেন গ্রিন, যদিও অনেকেই রাচিন রবীন্দ্রকেও বিকল্প হিসেবে দেখছেন। চার নম্বরে অন-ফর্ম ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশীর জায়গা প্রায় নিশ্চিত। পাঁচ নম্বরে সহ-অধিনায়ক রিঙ্কু সিং এবং ছয় নম্বরে ফিনিশারের ভূমিকায় থাকতে পারেন রমনদীপ সিং। সাত নম্বরে অনুকূল রয় এবং আট নম্বরে নারিনকে দেখা যেতে পারে আজকের ম্যাচে। এদিকে দলের বোলিং বিভাগে বরুণের সঙ্গে এই ম্যাচে দেখা যেতে পারে বৈভব আরোরা এবং ব্লেসিং মুজারাবানিকে। ইমপ্যাক্ট সাব হিসেবে এই ম্যাচেও নামানো হতে পারে কার্তিক ত্যাগীকে।

দেখুন আরও খবর:

Latest News

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে খুনের হুমকি! তদন্তে ফেডারেল পুলিশ

ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়া (Australia) সফরের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খুনের হুমকি ঘিরে চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায়...

More Articles Like This