হাতির গায়ে গোলাপি রং মাখিয়ে ফটো শুট জয়পুরে! ইনফ্লুয়েন্সারকে ধিক্কার পশুপ্রেমীদের

0
32

ওয়েবডেস্ক-  জয়পুর (Jaipur) পিঙ্ক সিটি (Pink City)  নামে পরিচিত। পর্যটকদের (Tourist)  এক অতি প্রিয় শহর এই জয়পুর। কিন্তু এই জয়পুরে এক অমানবিক কাণ্ড করে বসলেন এক ইনফ্লুয়েন্সার (Influencer) । হাতির পিঠে চেপে ফটোশুট করলেন এক বিদেশিনী, এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু এর পর তিনি যে কাণ্ড করে বসলেন তা দেখে রাগে অগ্নিশর্মা পশুপ্রেমীরা।

ইনফ্লুয়েন্সার ফটোশুট করতে গিয়ে আজব কীর্তি করে বসলেন। একটি হাতির (Pink Elephant)  সারা গায়ে গোলাপি রং মাখিয়ে তার পিঠে চেপে বসে ছবি তুললেন বিদেশিনী ইনফ্লুয়েন্সার। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ধিক্কার সোশ্যাল মিডিয়া জুড়ে। কীভাবে একটি হাতিকে ফটোশুট করার জন্য তিনি অনুমতি পেয়েছেন সেই নিয়েও প্রশ্ন উঠেছে।

দিন দশেক আগে নিজের ইন্সটাগ্রামে ভিডিও শেয়ার করেন জুলিয়া বরুলেভা নামের ওই ইনফুয়েন্সার। সেখানে দেখা গেছে, একটি হাতির পিঠে বসে রয়েছেন জুলিয়া, পরনে নামমাত্র পোশাক। নিজের শরীরে পুরোটাই গোলাপি রঙে সাজিয়ে নিয়েছেন। সেই একই কাণ্ড ঘটিয়েছে হাতিটির সঙ্গেও।

ভিডিওতে দেখা গেছে, একটি হাতির সারা গায়ে লাগানো হচ্ছে গোলাপি রং। সেই রঙিন হাতির পিঠে উঠে নানা স্টাইলে ছবির পোজ দিয়েছেন তিনি। পরে ইন্সটাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন তিনি। জয়পুরের একটি পরিত্যক্ত গণেশ মন্দিরের সামনে ফটোশুট করেছেন জুলিয়া। ইনফ্লুয়েন্সাররের মতে গণেশ মূর্তির কথা মাথায় রেখেই হাতির সঙ্গে ফটোশুট করেছেন তিনি।

আরও পড়ুন-  ভারতে প্রথম, খোঁজ মিলল ‘ছদ্মবেশী’ সাপের! কেন এই সাপ বিরল? জানলে শিউরে উঠবেন

ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিয়েছেন পশুপ্রেমীরা। তাদের মতে ভিডিওর ‘প্রপ’ হিসেবে হাতিকে এইভাবে ব্যবহার করাটা অত্যন্ত অত্যাচারী মানসিকতা। অবলা প্রাণীর রং মাখানো, নিজের খুশি মতো তাকে ব্যবহার করা নিয়ে সরব হয়েছেন পশুপ্রেমীরা। এই ধরনের ভিডিও বানানো নিয়ে পুরো বিষয়টিকে অমাববিক বলে ক্ষোভ প্রকাশ করেছে নেটদুনিয়া। এক নেটিজেন জানিয়েছেন, হাতির চামড়ায় বহু ছিদ্র থাকে। অত্যন্ত স্পর্শকাতর চামড়া, হাতির গায়ে রং লাগালে ক্ষতি হতে পারে গোটা দেহেই। নেটিজেনদের মতে, নিজের সৃজনশীলতা দেখাতে হলে এআই ব্যবহার করতে পারতেন জুলিয়া।
নেটদুনিয়ায় কটাক্ষের মুখে পড়ে জুলিয়ার সাফাই, হাতির গায়ে অরগ্যানিক রং ব্যবহার করেছেন তিনি। স্থানীয়রাও নানা উৎসবে এই রং ব্যবহার করেন। কিন্তু বিতর্ক থামছে না। নেটিজেনদের অনেকের মতে, একটি অবলা প্রাণী, মুখে কিছু সে বলতে পারে না বলে তার সঙ্গে যা খুশি করা যায় না। অত্যন্ত অমানবিক কাজ। বিতর্কের মধ্যে পড়ে রাজস্থানের বনদফতর জানিয়েছে, ঘটনার তদন্ত হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here