37.5 C
Kolkata

‘আমাদের পাড়ায় আমাদের সমাধান’ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আশঙ্কাজনক পাঁচ

Must Read

ওয়েবডেস্ক-  বাদুড়িয়ার (Baduria)  উত্তর রায়পুরে (North Raipur)  ‘আমাদের পাড়ায় আমাদের সমাধান’ প্রকল্প নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আশঙ্কাজনক ৫। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার উত্তর রায়পুরে সরকারি প্রকল্পের রাস্তা তৈরিকে কেন্দ্র করে আজ রণক্ষেত্র হয়ে উঠল গ্রাম। ‘আমাদের পাড়ায় আমাদের সমাধান’  প্রকল্পের অধীনে রাস্তা তৈরির সময় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ,  ধারালো অস্ত্র নিয়ে একে সামিনুর এর ওপরে ঝাঁপিয়ে পড়ে।

আরও পড়ুন-  সোমবার থেকে শুরু হল প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া

এই ঘটনায় ঘটনাস্থলেই সামিনুর ইসলাম মন্ডল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। আহতদের প্রথমে বাদুড়িয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটে।

চিকিৎসকরা তাঁদের উন্নত চিকিৎসার জন্য বারাসত হাসপাতালে স্থানান্তরিত করেছেন। খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে থমথমে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest News

সৌদি আরবে ঘটল ভয়াবহ ঘটনা

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহেই সৌদি আরবে (Saudi Arabia) ঘটল ভয়াবহ হেলিকপ্টার (Helicopter) দুর্ঘটনা। পূর্বাঞ্চলের রাস তানুরা...

More Articles Like This