37.5 C
Kolkata

মাহিকাকে বিলাসবহুল গাড়ি উপহার হার্দিকের! দাম জানলে চমকে উঠবেন

Must Read

ওয়েব ডেস্ক : কেকেআর-এর বিরুদ্ধে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই সুখবরের মাঝে ফের শিরোনামে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। ফের একবার বিলাসবহুল গাড়ি (Luxury car) কিনলেন তিনি। এবার প্রেমিকা মাহিকা শর্মার (Mahika Sharma) জন্য এই উপহার কিনেছেন বলে খবর। কিন্তু, এই গাড়ির দাম কত জানেন?

সম্প্রতি প্রাক্তন স্ত্রী নাতাশ স্ট্যানকোভিচ ও পুত্র অগস্ত্যাকে গাড়ি উপহার দিয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার (Hardik Pandya)। তার পরেই নিজের জন্য ‘ফেরারি ১২ সিলিন্ড্রি’ কিনেছিলেন তিনি। এর পরেই নিজের প্রেমিকাকে দামী গাড়ি উপহার দিলেন হার্দিক। জানা যাচ্ছে, সেই গাড়ি হল মার্সিডিজ-বেঞ্জ ভি-ক্লাস। আর এর দাম হল ১.৭ কোটি টাকা। সম্প্রতি নতুন এই গাড়িটি ভারতের লঞ্চ হয়েছিল। আর সেই গাড়িই নিজের প্রেমিকাকে উপহার দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার।

আরও খবর : KKR-MI ম্যাচের মাঝেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, কিন্তু হাত থেকে পড়ল আংটি! তারপর…

টি২০ বিশ্বকাপের মাঝেই প্রাক্তন স্ত্রী নাতাশ স্ট্যানকোভিচ ও পুত্র অগস্ত্যাকে প্রায় ৪ কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন হার্দিক। এর পর ১২ কোটি টাকা খরচ করে ‘ফেরারি ১২ সিলিন্ড্রি’ নিজের জন্য কিনেছেন। সম্প্রতি সেই গাড়ি ‘স্পিড ব্রেকার ড্রামা’য় শিরোনামে উঠে এসেছিল। কারণ, সম্প্রতি এই গাড়ি নিয়ে মহাফ্যাসাদে ফেঁসেছিলেন হার্দিক (Hardik Pandya)। স্পিড ব্রেকারের জন্য তাঁর গাড়ি এগিয়ে যেতে পারছিল না। এমনকি পুলিশও সেই গাড়ি থামিয়েছিল। পরে অবশ্য আড়াআড়িভাবে ধীরে ধীরে সেই স্পিড ব্রেকার পার করেন হার্দিক।

 

তবে গাড়ির প্রতি হার্দিকে যে প্রেম রয়েছে তা সবাই জানে। কারণ তাঁর গ্যারেজে রোলস-রয়েস ফ্যান্টম, অডি এ৬, রেঞ্জ রোভার ভোগ, ল্যাম্বোরগিনি উরুস এসই এবং মার্সিডিজ-বেঞ্জের মতো বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে। তবে এবার মাহিকাকে দামী গাড়ি উপহার দিলেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

সৌদি আরবে ঘটল ভয়াবহ ঘটনা

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহেই সৌদি আরবে (Saudi Arabia) ঘটল ভয়াবহ হেলিকপ্টার (Helicopter) দুর্ঘটনা। পূর্বাঞ্চলের রাস তানুরা...

More Articles Like This