30 C
Kolkata

বিহারের বিধান পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ নীতীশ কুমারের

Must Read

ওয়েব ডেস্ক : ২০ বছর ধরে আগলে রেখেছিলেন মুখ্যমন্ত্রীর কুর্সি। কিন্তু মায়া ত্যাগ করে এবাই সেই কুর্সি ছাড়তে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। সূত্রের খবর, সোমবার বিধান পরিষদের পদ (Bihar Legislative Council) থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন তিনি। আর মুখ্যমন্ত্রী পদে থেকে ইস্তফা এখন শুধু সময়ের অপেক্ষা। আপাতত তিনি রাজ্যসভার সাংসদ হিসাবে রাজনৈতিক কাজ চালিয়ে যাবেন। ফলে প্রশ্ন উঠছে, এবার গেরুয়া শিবির (BJP) থেকে কাউকে মুখ্যমন্ত্রী করা হবে?

গত ১৬ মার্চ রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন নীতীশ কুমার (Nitish Kumar)। আর নিয়ম বলছে, রাজ্যসভায় নির্বাচিত হওয়ার ১৪ দিনের মধ্যে বিধানসভা বা বিধান পরিষদের পদ ছাড়তে হয়। আর নীতীশের জন্য সেই সময় শেষ হচ্ছে ৩০ মার্চ, সোমবার। সেই কারণে বিধান পরিষদ থেকে সোমবার ইস্তফা দিয়েছেন বলে খবর। এর পরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার কথাও হয়তো ঘোষণা করতে পারেন। অন্যদিকে পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক না হওয়া পর্যন্তও তিনি এই পদে থাকতে পারেন।

আরও খবর : ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ ভাঙতে উদ্যোগ, ৩০ দিনের প্ল্যানে জোর কেন্দ্রের

তবে সব থেকে বড় প্রশ্ন হল, বিহারের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? এ নিয়ে বিশ্লেষকরা মনে করছেন, এবার হয়তো নীতীশের দল থেকে কাউকে মুখ্যমন্ত্রী (Chief Minister) করা হবে না। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল, নীতীশপুত্র নিশান্তকে হয়তো মুখ্যমন্ত্রী করা হতে পারে। কিন্তু তা না হওয়ার সম্ভাবনাই বেশি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে বিজেপি বিধায়ক গত দু’বছর ধরে উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন। ফলে তাঁকে মুখ্যমন্ত্রী করা হয় কি না, সেটাও এখন দেখার।

এছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ওবিসিদের মন জয় করতে হয়তো কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইকেও বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হতে পারে। এদিকে সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী করা হতে পারে নীতীশপুত্র নিশান্তকে।

দেখুন অন্য খবর :

Latest News

সাড়ে ১০ ঘণ্টা জেরার পর গ্রেফতার ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে

কলকাতা: সাড়ে ১০ ঘণ্টা জেরার পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে (Shantanu Sinha Biswas) গ্রেফতার করল ইডি (ED)।শুক্রবার...

More Articles Like This