বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বনগাঁর প্রাক্তন যুব মোর্চার সভাপতি

0
35

বনগাঁ-  এলাকায় উন্নয়ন করেনি বিধায়ক, প্রতিবাদ করে জুটেছে মার, ক্ষোভে বিজেপি (Bjp)  ছেড়ে তৃণমূলে (TMC)  যোগ দিলেন বনগাঁ (Bongaon)  উত্তর মণ্ডল ২ এর প্রাক্তন যুব মোর্চার সভাপতি। শনিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বনগাঁ উত্তর মন্ডল ২ এর প্রাক্তন যুব মোর্চার সভাপতি রাজু সমাজদার (Raju Samajdar) ।

এদিন গোপালনগর থানার চালকি এলাকায় তৃণমূলের একটি দলীয় কর্মসূচিতে জেলা তৃণমূল সভাপতি তথা বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের হাত ধরে তৃণমূলে যোগদান করেন রাজু। তার দাবি, বিগত দিনে এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ করেনি বিধায়ক অশোক কীর্তনীয়া। তিনি প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ তুলেছেন রাজু।  এর পাশাপাশি রাজু আরও অভিযোগ করেন, বিধায়ক এলাকায় উন্নয়ন করেননি, বিজেপি দলটাকে শেষ করে দিচ্ছেন, তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূলে যোগ দিয়েছেন।

আরও পড়ুন-  ২৮৬ আসনে প্রার্থী চূড়ান্ত, রবিবারের মধ্যেই তালিকা ঘোষণা করবে কংগ্রেস

রাজু সমাজদারের তৃণমূলে যোগদানকে হাসির বিষয় বলে কটাক্ষ করেছে বিজেপি। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মলয় মন্ডল বলেন, “বিশ্বজিৎ দাস বিজেপিতে যোগদানের সময় এইসব চেলা-চামুন্ডা নিয়ে এসেছিল। এরা তৃণমূলের সঙ্গে সম্পর্ক রেখে চলত, আমরা জানতাম তাই পদ থেকে অপসারিত করেছি। সেই অপসারিত লোক যারা তৃণমূলে ছিল তৃণমূলেই আছে, এটা বিজেপির কোন বিষয় না। এগুলো আমাদের দলের কাছে কোন ফ্যাক্টর নয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here