10.2 C
New York

আইনি নিষেধাজ্ঞা উড়িয়ে ভবানীপুরে নির্বাচনী কার্যালয় শুভেন্দু অধিকারীর! কমিশনে নালিশ ঠুকল তৃণমূল

Must Read

ওয়েবডেস্ক-  বাংলায় ভোটের (West Bengal Assembly Election 2026)  মুখের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র হল ভবানীপুর (Bhawanipur) । কারণ এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আর অপরদিকে বিরোধী পক্ষের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ।  মুখোমুখি দুই যুযুধান প্রার্থীর দিকেই এবার সকলের নজর। কিন্তু এবার বিজেপি প্রার্থী শুভেন্দুর দিকে মারাত্মক অভিযোগ তুলল তৃণমূল।

শাসক দলের অভিযোগ, ভবানীপুরে শুভেন্দু অধিকারী নাকি জোর করে নিজের নির্বাচনী কার্যালয় (election office)  খুলেছেন। কলকাতা পুলিশ ও পুরসভার নিষেধাজ্ঞার কোনও তোয়াক্কা না করেই এই কাজ করেছেন শুভেন্দু। অফিসের ঠিকানা ভবানীপুরের ২৩ বি, অরফ্যানগঞ্জ। শনিবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুভেন্দুর এই আচরণে ক্ষুব্ধ তৃণমূল। এবার রীতিমতো প্রমাণ সহকারে  নির্বাচন কমিশনে নালিশ জানালেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi) ।

আরও পড়ুন-  চার্জশিট নিয়ে তরজা তুঙ্গে, শাহকে ‘দিল্লির জমিদার’ বলে খোঁচা মমতার

বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ, কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের অরফ‌্যানগঞ্জে জোর করে ক‌্যাম্প অফিস তৈরি করছে বিজেপি। কারণ যে জমিতে অফিস হচ্ছে, সেখানে ২০২৫ সালের ৮ অক্টোবর নোটিস পাঠিয়ে কাজ বন্ধ করেছে পুরসভা। সেই নির্দেশ অমান্য করেই সেখানে নির্মাণ কাজ শুরু হয়েছে। আলিপুর থানায় পুরসভা এই বিষয়ে অভিযোগ জানিয়েছে।

কমিশনকে দেওয়া চিঠিতে সুব্রত বক্সি জানিয়েছেন, “দুটি লরি ভর্তি করে বাঁশ ও নির্মাণ সামগ্রী নিয়ে জোর করে জমিতে কাজ শুরু করা হয়েছে। আইন মেনে সেই নির্মাণ কাজে বাধা দিতে গেলে বিরোধী দলনেতা পুলিশকে ‘শিক্ষা দেওয়ার’ হুমকি দিয়েছেন।” পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন বলেও শুভেন্দুর বিরুদ্ধের অভিযোগ তৃণমূলের।

Latest News

২৪ ঘণ্টার মধ্যেই ‘ইউ-টার্ন’! রাহুলের বিরুদ্ধে FIR নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

নয়াদিল্লি: দ্বৈত নাগরিকত্ব বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ঘিরে নাটকীয় মোড়। এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) নির্দেশে...

More Articles Like This