রবিবাসরীয় প্রচারে তারকা প্রার্থী সোহম, মন্দিরে পুজো দিয়ে শুরু জনসংযোগ

Must Read

ওয়েবডেস্ক- রবিবাসরীয় সকালে জোংড়াদহ কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) । প্রার্থী ঘোষণা হওয়ার পর শনিবার রাতেই করিমপুরে (Karimpur)  পৌঁছান করিমপুর বিধানসভা কেন্দ্রের (Karimpur Assembly )  তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তী (Tmc Candidate Soham Chakraborty) । রবিবার সকালে করিমপুরের জোংড়াদহ কালী মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।

এদিন মন্দিরে পুজো দেওয়ার পর জোংড়াদহ কালী মন্দির থেকে করিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বাইক র‍্যালির মাধ্যমে প্রচার কর্মসূচি শুরু হয়। এই র‍্যালিতে অংশ নেন অসংখ্য দলীয় কর্মী ও সমর্থক।এদিন প্রার্থীকে এক নজর দেখতে এবং তাঁর প্রচারে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার কর্মী-সমর্থকের ভিড় লক্ষ্য করা যায়।

আরও পড়ুন-  ভোটের আগে ঝাড়গ্রামে কড়া নজরদারি! কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে বাড়ল নিরাপত্তা বলয়

উল্লেখ্য, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই জোরকদমে ভোট প্রচারে প্রার্থীরা। সকলেই মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে ব্যস্ত। তৃণমূলের প্রার্থী ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচারে রাজনৈতিক নেতা ব্যক্তিত্বরা। রাজ্যে দু দফায় হবে ভোট। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোট আর ৪ মে গণনা। কাজে হাতে সময় কম, প্রচার তুঙ্গে।

 

 

 

Latest News

২৪৯ রান করেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের, বোলারদের কাঠগড়ায় তুললেন গাভাসকর

ওয়েব ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে ২৪৯ রান করেও জিততে পারেনি ভারত (India)। রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে...

More Articles Like This