স্বাস্থ্য সাথী ও আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে নবান্নের কড়া নির্দেশ

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প নিয়ে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন (Nabanna)। সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের উপর নির্ভরশীলদের ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা গ্রহণের নিয়ম স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের (West Bengal Health Scheme) আওতায় থাকা ব্যক্তিদের কাছে স্বাস্থ্য সাথী কিংবা আয়ুষ্মান ভারত কার্ড থাকলে তা অবিলম্বে ফেরত দিতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

শুক্রবার অর্থ দফতরের মেডিক্যাল সেল এই নির্দেশিকা জারি করেছে। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় থাকা সত্ত্বেও কিছু সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের তালিকাভুক্ত সুবিধাভোগীর কাছে স্বাস্থ্য সাথী ও আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে বলে সরকারের নজরে এসেছে। এই তালিকায় অল ইন্ডিয়া সার্ভিসের আধিকারিক ও কর্মীরাও রয়েছেন। নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের তালিকাভুক্ত সুবিধাভোগীদের কাছে ওই কার্ড থাকলে তা জমা দিতে হবে। শুধু কার্ড সমর্পণ করলেই হবে না, জমা দেওয়ার প্রমাণপত্র-সহ নির্ধারিত ঘোষণাপত্রও পেশ করতে হবে।

আরও খবর :  মহালয়ায় ইডেনের অনুষ্ঠানে থাকছে কোন কোন চমক?

সরকারি কর্মীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের প্রধানের কাছে এই নথি জমা দিতে হবে। অন্যদিকে, পেনশনভোগীদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের ফর্ম যেখানে জমা দেওয়া হয়, সেখানেই প্রয়োজনীয় নথি পেশ করতে হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় চিকিৎসা সংক্রান্ত সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। সরকারি কর্মীদের ক্ষেত্রে শৃঙ্খলামূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

Latest News

২৪৯ রান করেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের, বোলারদের কাঠগড়ায় তুললেন গাভাসকর

ওয়েব ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে ২৪৯ রান করেও জিততে পারেনি ভারত (India)। রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে...

More Articles Like This