17 C
New York

ইরানের পাল্টা হামলা, অল্পের জন্য প্রাণে বেঁচে নিখোঁজ নেতানিয়াহু?

Must Read

ওয়েব ডেস্ক: খামেনেইয়ের (Ali Khamenei) হত্যার পর ইরানের (Iran)  তরফে বার্তা স্পষ্ট হয়েছে। ইরানি বাহিনী যে মাথা নত করতে নারাজ, তার প্রতিফলন দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে। একাধিক দেশে মিসাইল ও ড্রোন হামলা হয়েছে খামেনেইয়ের মৃত্যুর পর থেকে। আর এবার ইজরায়েলের (Israel) বুকে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টা জবাব দিল ইরান। তাদের ছোড়া একাধিক মিসাইল আছড়ে পড়ে ইজরায়েলের রাজধানী তেল আবিবে। জানা গিয়েছে, এই ইরানি হামলার টার্গেট ছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) অফিস। পাশাপাশি হাইফার নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমের একাধিক জায়গাতেও হামলার দাবি করেছে তেহরান।

আরও পড়ুন: বেইরুটে পর পর গোলাবর্ষণ! তেহরানে ভয়ঙ্কর হামলা চালালো ইজরায়েল, পালটা জবাব দিল ইরান

ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী (Islamic Revolutionary Guard Corps) এক বিবৃতিতে জানায়, “ইহুদি শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের বিমান বাহিনীর সদর দফতরকে লক্ষ্য করে নির্দিষ্ট হামলা চালানো হয়েছে।” তাদের দাবি, পাল্টা আঘাতে ইজরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

এদিকে এই পরিস্থিতিতে ভিন্ন সুর শোনা গিয়েছে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির গলায়। খামেইনির মৃত্যুর পর এক সাক্ষাৎকারে তিনি আমেরিকার (USA) পদক্ষেপকে ‘গেম চেঞ্জার’ আখ্যা দেন। তাঁর দাবি, দেশের ভিতরে ও বাইরে থাকা বহু ইরানি এই হামলাকে স্বাগত জানিয়েছেন।

দেখুন আরও খবর:

Latest News

ভোটার তালিকায় যুক্ত ৭ লক্ষ নতুন নাম, জানাল নির্বাচন কমিশন

কলকাতা: ভোটার তালিকায় ৭ লক্ষ নতুন নাম, মোট ভোটার কমে দাঁড়াল ৬.৮ কোটি। ২০২৬-এর হাইভোল্টেজ লড়াইয়ের আগে এই সংযোজন...

More Articles Like This