Forbidden

You don't have permission to access th1s resource.

ভাঙড়ে উদ্ধার বারুদ ভর্তি ড্রাম ও বোমা তৈরির সরঞ্জাম - KolkataTV
31.1 C
Kolkata

ভাঙড়ে উদ্ধার বারুদ ভর্তি ড্রাম ও বোমা তৈরির সরঞ্জাম

Must Read

ওয়েব ডেস্ক: ভাঙড়ে (Bhangar Bomb Recover) ফের উদ্ধার বারুদ ভর্তি ড্রাম ও বোমা তৈরির সরঞ্জাম। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।সোমবার ভাঙড়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছিল। ২৬টি তাজা বোমা উদ্ধার হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ মঙ্গলবার থের বারুদ ভর্তি ড্রাম ও বস্তা উদ্ধার হল। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ভাঙড়-এর কৃষ্ণমাটি এলাকায় উদ্ধার হয়েছে বারুদ ভর্তি ড্রাম ও বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল ভাঙড় দু’নম্বর ব্লকের কৃষ্ণমাটি ব্রিজ সংলগ্ন খালপাড় এলাকা থেকে প্রায় ২৬টি তাজা বোমা উদ্ধার করে কলকাতা পুলিশ এর লালবাজার ডিডি এবং বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজ কৃষ্ণমাটি গাজীপাড়া এলাকায় উদ্ধার হয় দুটি ড্রাম ও একটি বস্তা ভর্তি বারুদ। অভিযোগ, একটি বুলেট বাইকে করে দুই ব্যক্তি ওই বারুদ পাচার করছিল। স্থানীয় বাসিন্দারা তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। বস্তা ও ড্রামের মুখ খোলা হলে বেরিয়ে আসে বোমা তৈরির বারুদ। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ।

আরও পড়ুন: ‘বাংলার মাটিতে বাবরি তৈরির ষড়যন্ত্র রুখবে বিজেপিই’, হিন্দুদের আশ্বস্ত করলেন শাহ

প্রসঙ্গত, ভাঙড়ে অশান্তির ঘটনা নতুন কিছু নয়। প্রতিবারই ভোটের আগে বোমা উদ্ধার হয়। চলে গুলি। এবারও ভোট যত কাছে আসছে ততই বোমা উদ্ধার হচ্ছে। একুশের ভোটে সারা রাজ্যে সবুজ ঝড় থাকলেও ভাঙড়ের মাটি হারাতে হয়েছে তৃণমূলকে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি জয়ী হয়েছিলেন বিপুল ভোটে। এবার তৃণমূলের জন্য ভাঙড় হল প্রেসটিজ ফাইট। এই আবহে এবার বোমা উদ্ধারে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে।

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This