12.5 C
New York

‘বাংলায় মাটিতে বাবরি তৈরির ষড়যন্ত্র রুখবে বিজেপি’ মথুরাপুরের সভা থেকে হুঙ্কার অমিত শাহের, আর কী কী বললেন?

Must Read

 ওয়েবডেস্ক-  ভোটের (Assembly Election 2026)  আবহে ‘বাংলায় পরিবর্তন যাত্রা’ (Paribartan Yatra)  কর্মসূচি শুরু করেছে বিজেপি। বাংলার মাটিতে ঘাঁটি তৈরির কোনও একটা সুযোগ হাতছাড়া করতে রাজি নয় দিল্লির বিজেপি সরকার। রাজ্যে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah) । গতকাল রায়দিঘি থেকে রাজ্যের শাসকদলকে উৎখাত করার ডাক দিয়ে আর ফের মথুরাপুরে পরিবর্তন যাত্রায় শামিল কেন্দ্রীয় মন্ত্রী। ‘বাংলায় মাটিতে বাবরি তৈরির ষড়যন্ত্র রুখবে বিজেপি’, মথুরাপুরের সভা থেকে হুঙ্কার অমিত শাহর। তাঁর স্পষ্ট কথা, দুর্নীতিমুক্ত ও অনুপ্রবেশমুক্ত সরকার গড়তে হলে বিজেপিকে ক্ষমতা আনা ছাড়া আর কোনও বিকল্প নেই।

মথুরাপুরের (Mathurapur)  সভা থেকে অমিত শাহ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে তিনি বলেন, তৃণমূলকে ভোট দিলে দিদি নয়, ভাইপোর শাসন চলবে। মুখ্যমন্ত্রী কেবল তাঁর ভাইপোর উন্নতি চান, বাংলার যুবসমাজের নয়। তাঁর দাবি, বিজেপিই একমাত্র দল যারা পরিবারতান্ত্রিক রাজনীতি করে না।
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে আক্রমণ করতে গিয়ে শাহ বলেন, “হুমায়ুন ও মমতা একই মুদ্রার দুই পিঠ। যাঁরা জেলে গিয়েছিলেন, তাদের আবার টিকিট দিচ্ছেন মুখ্যমন্ত্রী। অমিত শাহ বলেন, বাংলায় ফের একটি বাবরি মসজিদ হচ্ছে, এটা কী হওয়া উচিত? হুমায়ুন কবীরকে পরিকল্পনা করে বাইরে বের করে বাবরি মসজিদ তৈরির ষড়যন্ত্র চলছে।”

আরও পড়ুন-  প্রতীক পাওয়ার আগেই বদলে গেল হুমায়ুনের দলের নাম!

মথুরাপুর থেকে রাজ্য বাজেট নিয়েও শাসকদলের সমালোচনা করে বলেন, “মমতা সরকার বিজ্ঞান ও প্রযুক্তির জন্য মাত্র ৮০ কোটি টাকা বরাদ্দ করেছে, অথচ মাদ্রাসার জন্য ৫,৭০০ কোটি টাকা। রাজ্যের এজেন্ডা কি বিজ্ঞানের উন্নতি না কি মাদ্রাসার তোষণ?” এদিন স্বরাষ্টমন্ত্রী বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

Latest News

হরমুজ প্রণালীতে অ্যাকশন মোডে ইরান! এলোপাথাড়ি গুলির মুখে একজোড়া পণ্যবাহী জাহাজ

ওয়েব ডেস্ক: নিষেধাজ্ঞা প্রত্যাহারের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হরমুজে তালা ঝুলিয়েছে ইরান (Iran)। সেই ঘোষণার কয়েকঘন্টার মধ্যেই...

More Articles Like This