বেইরুটে পর পর গোলাবর্ষণ! তেহরানে ভয়ঙ্কর হামলা চালালো ইজরায়েল, পালটা জবাব দিল ইরান

Must Read

ওয়েবডেস্ক-  উত্তপ্ত মধ্যপ্রাচ্যে। বাড়ছে যুদ্ধের তেজ। চতুর্থ দিনে ইরানের (Iran)  রাজধানী তেহরানে (Tehran)  ভয়ঙ্কর হামলা চালালো ইজরায়েল (Israel) । সেইসঙ্গে লেবাননের রাজধানী বেইরুটেও (Beirut)  পর পর গোলাবর্ষণ চলছে ইজরায়েলি সেনা (Israeli Army) । হামলা পালটা জবাব দিচ্ছে ইরান। এদিকে ইরানে আরও বড় সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) । ট্রাম্পের হুংকার, আমাদের কাছে সীমাহীন অস্ত্রের সম্ভাব রয়েছে, এই যুদ্ধ চিরকাল চালাতে প্রস্তুত।  ইজরায়েলের এই হামলা তেহরান ও বেইরুটের সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে অস্থির করে তুলেছে। এই চরম উত্তেজনা মুখে গোটা বিশ্ব। যা তৃতীয় বিশ্ব যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।

মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। আতঙ্কে ঘরের বাইরে চলে আসে বহু মানুষ। ভোরে দিকে বোমা বর্ষণ শুরু করেছে ইহুদি সেনা। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ এখনও কিছু স্পষ্ট করেনি তেল আবিব। এদিন সকালে বেইরুটেও ইজরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ। জানা যাচ্ছে, হেজবোল্লা ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদি সেনা।

আরও পড়ুন-  মধ্যপ্রাচ্যের সংঘাত! এবার যুদ্ধের বলি এক ভারতীয়! শোক প্রকাশ ভারতীয় দূতাবাসের

ইজরায়েলের এই হামলার পালটা জবাব দিয়েছে তেহরান। পাশাপাশি, গুঁড়িয়ে দিয়েছে বাইরাইনের মার্কিন বায়ুসেনা ঘাঁটি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড দাবি করেছে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাইরাইনের শেখ ইসা অঞ্চলের একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে। বিস্ফোরণ হয়েছে একটি জ্বালানি ট্যাঙ্কেও। ২০টি বিমান এবং ৩টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি। এর পরেই পালটা হুমকি ট্রাম্পের, ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি সীমাহীন অস্ত্র মজুদ রয়েছে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This