12.5 C
New York

এবার টার্গেট সৌদি! ইরানের ড্রোনে গুঁড়িয়ে গেল আরামকো তেল পরিশোধানাগার?

Must Read

ওয়েব ডেস্ক: ইরান–আমেরিকা–ইজরায়েল সংঘাতের আবহে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। সেই আবহেই সৌদি আরবের (Saudi Arabia) রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা সৌদি আরামকোর (Saudi Aramco) অন্যতম বৃহৎ তেল পরিশোধনাগারকে নিশানা করে ড্রোন হামলার (Drone Attack) অভিযোগ উঠল ইরানের বিরুদ্ধে। এর জেরে ফের মধ্যপ্রাচ্যে (Middle East War) বাড়ল সংঘাতের ঝাঁঝ।

সোমবার ইরান থেকে ছোড়া দু’টি ড্রোন সৌদির পূর্বাঞ্চলের রাস টানুরা শহরে অবস্থিত আরামকোর তেল পরিশোধনাগারের দিকে ধেয়ে আসে বলে দাবি রিয়াধের। সৌদি প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, নিরাপত্তাবাহিনী দ্রুত পদক্ষেপ করে আকাশেই ড্রোন দু’টিকে গুলি করে নামায়। ফলে তা গন্তব্যে পৌঁছোনোর আগেই ধ্বংস হয়ে যায়। তবে ড্রোনের ধ্বংসাবশেষ মাটিতে পড়ে সামান্য আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হতাহতের কোনও খবর নেই বলেও জানিয়েছে সৌদি প্রশাসন।

আরও পড়ুন: আমেরিকা-ইরান যুদ্ধে নতুন মোড়! কুয়েতে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান

রাস টানুরার এই পরিশোধনাগারটি পশ্চিম এশিয়ার বৃহত্তমগুলির একটি। প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ লক্ষ ব্যারেল তেল এখানে পরিশোধিত হয়। সৌদির খনিজ তেল রফতানির ক্ষেত্রেও এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনার পরপরই নিরাপত্তাজনিত কারণে পরিশোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দেয় আরামকো। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করা হয়নি।

দেখুন আরও খবর:

Latest News

হরমুজ প্রণালীতে অ্যাকশন মোডে ইরান! এলোপাথাড়ি গুলির মুখে একজোড়া পণ্যবাহী জাহাজ

ওয়েব ডেস্ক: নিষেধাজ্ঞা প্রত্যাহারের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হরমুজে তালা ঝুলিয়েছে ইরান (Iran)। সেই ঘোষণার কয়েকঘন্টার মধ্যেই...

More Articles Like This