35 C
Kolkata

অবশেষে সিলমোহর, রশ্মিকা-বিজয় দিলেন ‘বিয়ে’র খবর

Must Read

ওয়েব ডেস্ক: রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডার বিয়ে নিয়ে চর্চার শেষ নেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ ২০২৬ সালের সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে একটি হল এটি। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন তারকাজুটি বিজয়-রশ্মিকা (Rashmika-Vijay Wedding)। রবিবার রাতেই জানিয়ে দিলেন, সত্যিই তাঁরা বিয়ে করছেন। তাঁরা এখন থেকে একত্রে ‘বিরোশ’।

শোনা যাচ্ছিল ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় ঢঙে বিয়ে সারবেন বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। বহু জল্পনার পরে অবশেষে সেই সিলমোহর দিলেন তারকাজুটি। যাঁরা নিজেদের সম্পর্ক নিয়েই কোনওদিন প্রকাশ্যে মুখ খেলেননি, রবিবার রাতে তাঁরাই সরাসরি বিয়ের খবর দিলেন। জানালেন, তাঁরা এখন থেকে একত্রে ‘বিরোশ’। নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে অনুরাগীদের উৎসর্গ করলেন রশ্মিকা ও বিজয়। তাই পরিণয়ের নাম দিলেন ‘বিরোশের বিয়ে’। ভক্তদের উদ্দেশে লিখলেন, “তোমরা আমাদেরই অংশ। অনেক ভালবাসা ও আলিঙ্গন।”তবে বিয়ের দিনক্ষণ ও স্থান নিয়ে কিছুই জানাননি তাঁরা।

আরও পড়ুন: ‘নমস্কার’ বাফটার মঞ্চে হিন্দিতে বক্তব্য, খোলা পিঠে ঝড় তুললেন আলিয়া

২৩শে ফেব্রুয়ারির মধ্যে অতিথিরা উদয়পুরে পৌঁছাবেন। ২৪শে ফেব্রুয়ারি হলদি অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন শুরু হবে, এরপর ২৫শে ফেব্রুয়ারি সঙ্গীত পরিবেশন করা হবে। বিয়েতে ক্যামেরাও নিষিদ্ধ বলেই শোনা যাচ্ছে। সূত্রের খবর, তেলেগু বা হিন্দি চলচ্চিত্র জগতের কাউকেই বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ এটি একটি খুব ছোট এবং ব্যক্তিগত অনুষ্ঠান হতে চলেছে। বিজয় ও রশ্মিকার প্রীতিভোজের অনুষ্ঠান হবে ৪ মার্চ, হায়দরাবাদে। তাঁদের প্রীতিভোজের একটি আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।টলিউড ও বলিউডের বহু নামী তারকা এই রিসেপশনে যোগ দেবেন বলে খবর। এমনকি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও উপস্থিত থাকতে পারেন।

Latest News

চাকরি, প্রশাসন, তেল দাম- একাধিক ইস্যু নিয়ে মুখোমুখি দিলীপ ঘোষ

কলকাতা: ফের কলকাতা টিভির (Kolkata Tv Exclusive) মুখোমুখি রাজ্যের নগোরোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যের বিভিন্ন ইস্যুতে কেন্দ্র...

More Articles Like This