35 C
Kolkata

২০১৮-র ধর্ষণ মামলায় বিচার ঝুলে কেন? ক্ষোভ হাইকোর্টের

Must Read

দক্ষিণ ২৪ পরগনা: সন্দেশখালি (Sandeshkhali) থানার এলাকায় ২০১৮ সালের এক ধর্ষণ মামলায় ধৃতের জামিনের শুনানিতে এতদিনেও বিচার শেষ না হওয়া নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পাশাপাশি আবেদনকারীর জামিন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

শুনানির সময় বিচারপতির পর্যবেক্ষণ, গোটা রাজ্যে নারী নির্যাতন, পকসো ও এনডিপিএসের মতো স্পর্শকাতর মামলাগুলির বিচারপ্রক্রিয়ার ধীর গতি উদ্বেগজনক। মহিলাদের বিরুদ্ধে অপরাধ কিংবা নাবালকদের বিরুদ্ধে অপরাধের একাধিক মামলা বছরের পর বছর নিম্ন আদালতে ঝুলে থাকছে।

আরও পড়ুন: বাদুড়িয়ায় নৃশংস খুনকাণ্ডে আরও ১!

বিচারপতির মতে, এই ধরনের মামলায় সমন্বয় ও কার্যকর নজরদারির অভাব স্পষ্ট। সেই কারণেই রাজ্যের প্রতিটি জেলায় স্পর্শকাতর অপরাধ সংক্রান্ত মামলার অগ্রগতি তদারকির জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আদালতের এই নির্দেশে স্পর্শকাতর মামলার দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রশাসনিক তৎপরতা বাড়বে বলেই মনে করছে আইন মহল।

Latest News

চাকরি, প্রশাসন, তেল দাম- একাধিক ইস্যু নিয়ে মুখোমুখি দিলীপ ঘোষ

কলকাতা: ফের কলকাতা টিভির (Kolkata Tv Exclusive) মুখোমুখি রাজ্যের নগোরোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যের বিভিন্ন ইস্যুতে কেন্দ্র...

More Articles Like This